রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ১৮ হাজার পুলিশ মোতায়েন

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ১৮ হাজার পুলিশ মোতায়েন

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকা মহানগর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ রবিবার রাতে ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, বিশেষ এই দিনটি উপলক্ষ্যে রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সাথে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

নিরাপত্তা ব্যবস্থাকে আরও নিটোল করতে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ। এর মধ্যে ডিবি (গোয়েন্দা শাখা) এবং সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোনো ধরনের আগাম নাশকতা বা ষড়যন্ত্র রুখে দিতে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং আইএডি (ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন) ব্যাপক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে।

যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। এছাড়া ঢাকার ৪টি প্রধান কন্ট্রোলরুমে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত সংখ্যক ফোর্স স্ট্যান্ডবাই বা রিজার্ভ রাখা হবে, যেন ডাক পাওয়া মাত্রই তারা অ্যাকশনে যেতে পারে।

নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ১৮ হাজারেরও বেশি অফিসার ও ফোর্স মাঠে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই বিশাল নিরাপত্তা কর্মযজ্ঞ কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ থাকছে না, বরং স্বয়ং ডিএমপি কমিশনারসহ পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ডিউটি তদারকি ও দিকনির্দেশনা প্রদান করবে।

জুন মাসে এ যাবৎ রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জুনের শুরু থেকে ২০ তারিখ পর্যন্ত বিগত ২০ দিনে মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে রাজনৈতিক মামলায় ৮২ জন গ্রেপ্তার ও ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৮ জন, চুরি সংক্রান্তে ১২১ জন ,দস্যুতায় ১১৩ জন ,ডাকাতি সংক্রান্তে ১২০ জনকে গ্রেপ্তার করেছে। ডিএমপির সকল থানা ,ডিবি ও সিটিটিসি ইউনিটসহ জুন মাসে এ যাবৎ ৫৫ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে,যাদের মধ্যে ৪ জন তালিকাভূক্ত চাঁদাবাজ।

ডিএমপির পক্ষ থেকে নগরবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে, যেকোনো মূল্যে রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি পুলিশ বদ্ধপরিকর।

আরও

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

জাতীয়

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এদেশের মাটিতে আগ্রাসী শক্তির কোনো স্থান হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে...

২০২৬-১০-০৩ ২০:১৬

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

জাতীয়

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

‘আমি আওয়ামী লীগার নই’ বলেই পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। আজ শনিবার (৩ অক্টোবর)...

২০২৬-১০-০৩ ২০:১৫

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

জাতীয়

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগে...

২০২৬-১০-০৩ ১৯:০৩

কৃষিকাজে লজ্জার কিছু নেই, মাঠে গিয়ে ফসল উৎপাদন করতে হবে: কৃষিমন্ত্রী

জাতীয়

কৃষিকাজে লজ্জার কিছু নেই, মাঠে গিয়ে ফসল উৎপাদন করতে হবে: কৃষিমন্ত্রী

কৃষিকাজে কোনো লজ্জা নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, মাঠে যেতে হবে এবং নিজেদের ফসল নিজেদের...

২০২৬-১০-০৩ ১৬:৩৯

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২

জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে...

২০২৬-১০-০৩ ১৫:৫৬

চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

জাতীয়

চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

অবৈধ মজুত ও অসাধু ব্যবসার বিরুদ্ধে চুয়াডাঙ্গায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ অক্টোবর)...

২০২৬-১০-০৩ ১৫:৫৪