বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

আল-আকসা প্রাঙ্গণে পতাকা হাতে ইসরায়েলি মন্ত্রী, সব মসজিদ সরানোর ডাক

আল-আকসা প্রাঙ্গণে পতাকা হাতে ইসরায়েলি মন্ত্রী, সব মসজিদ সরানোর ডাক

জেরুজালেম দিবস পালনকে কেন্দ্র করে উত্তেজনা বাড়িয়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে (টেম্পল মাউন্ট) ইসরায়েলি পতাকা উড়িয়েছেন দেশটির কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। এ সময় তার সঙ্গে ছিলেন ওতজমা ইয়েহুদিত দলের আরেক আইনপ্রণেতা ইতজাক ক্রুইজার। ওই পবিত্র চত্বরে দাঁড়িয়ে ক্রুইজার বিতর্কিত এক বার্তায় টেম্পল মাউন্ট থেকে সব মসজিদ সরিয়ে ফেলার এবং সেখানে ‘টেম্পল’ বা ইহুদি উপাসনালয় নির্মাণের আহ্বান জানিয়েছেন।

পুরাতন জেরুজালেম শহরে ‘জেরুজালেম দিবস’ উপলক্ষে আয়োজিত পদযাত্রার আগে বেন গভির আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। সেখানে তিনি ঘোষণা করেন, ‘সংকল্প এবং প্রতিরোধের মাধ্যমে আমরা টেম্পল মাউন্টে আমাদের শাসন পুনরুদ্ধার করেছি। এ বছর রমজান মাস সবচেয়ে শান্ত ছিল। টেম্পল মাউন্ট এখন আমাদের হাতে।’

এ সময় উগ্র-জাতীয়তাবাদী এই আইনপ্রণেতাদের ডোম অব দ্য রক-এর পাশে পতাকা হাতে নাচ ও গান করতে দেখা যায়। ক্রুইজার তার সন্তান ও কানিজিপন্থি একজন রাব্বি পিতাকে নিয়ে সেখানে উপস্থিত হন এবং ডোম অব দ্য রকের দিকে মুখ করে মাটিতে মাথা ঠেকিয়ে প্রার্থনা করেন। পরে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সব মসজিদ থেকে মুক্তি পাওয়ার এবং টেম্পল নির্মাণের কাজ শুরু করার সময় এসেছে!’

জেরুজালেমের পুরাতন শহরের এই পবিত্র স্থানটি ইহুদিদের কাছে ‘টেম্পল মাউন্ট’ হিসেবে পরিচিত, যা তাদের ধর্মের সবচেয়ে পবিত্র স্থান। অন্যদিকে মুসলমানদের কাছে এটি ‘হারাম আল-শরিফ’ বা পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণ, যা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান।

দীর্ঘদিন ধরে চলে আসা বিদ্যমান রীতি অনুযায়ী, ইহুদিরা সেখানে প্রার্থনা করতে পারে না। কিন্তু বেন গভিরের নেতৃত্বাধীন মন্ত্রণালয়ের আওতাধীন ইসরায়েলি পুলিশ সম্প্রতি সেখানে ইহুদিদের প্রার্থনার সুযোগ দিচ্ছে। বেন গভির বারবার বলে আসছেন যে তার নীতি হলো ইহুদিদের প্রার্থনার সুযোগ দেওয়া। যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দাবি করছেন যে কয়েক দশকের পুরনো সেই রীতি এখনও বহাল রয়েছে।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮