শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আজও ভোগান্তিহীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঈদযাত্রা

আজও ভোগান্তিহীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঈদযাত্রা

ঈদযাত্রার দ্বিতীয় দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ভোগান্তিহীন পারাপার হচ্ছেন ঘরমুখো মানুষ। দেশের লাইফলাইনখ্যাত এই মহাসড়ক অন্যান্য বছর ভোগান্তির আরেক নাম হলেও এবার ঈদে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।

বুধবার (১৮ মার্চ) সকাল থেকে মহাসড়কের কুমিল্লা রিজিয়নের ২২টি থানা এলাকার যাত্রী এবং পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে বুধবার সকাল থেকেই গাড়ির চাপ রয়েছে। তবে কোথাও যানজটের চিত্র দেখা যায়নি। কিছু কিছু এলাকায় ধীরগতি থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা স্বাভাবিকভাবে চলাচল করছে।

যাত্রীরা জানিয়েছেন, রাজধানী ঢাকা থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ পর্যন্ত ধীরগতিতে যান চলাচল করছে। মুন্সিগঞ্জের গজারিয়া হয়ে রিজিয়নের কুমিল্লার দাউদকান্দি সেতু থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত পুরোটা অংশই ভোগান্তিহীন।

ঢাকা থেকে আসা মায়ামি এয়ারকন বাসের যাত্রী আমজাদ হোসেন গুলজার ঢাকা পোস্টকে বলেন, ঢাকার ভেতর কিছুটা যানজট পেয়েছি। কিন্তু কুমিল্লা অংশে পুরোপুরি ফাঁকা। গাড়ির চাপ অনেক। তবে সেগুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে। ঢাকা থেকে কুমিল্লায় আসতে তিন ঘণ্টার মতো সময় লাগছে।

চট্টগ্রাম থেকে আসা তিশা প্লাটিনাম বাসের যাত্রী আফরোজা আক্তার বলেন, রাস্তা মোটামুটি ফাঁকা। কম সময়ের মধ্যে চিটাগং থেকে কুমিল্লায় আসতে পেরেছি।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান ঢাকা পোস্টকে বলেন, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সে অনুযায়ী কাজ চলছে। গাড়ির চাপ কিছুটা বেশি। তবে মহাসড়কে কোনো ভোগান্তি নেই। আশা করছি ঈদযাত্রার পুরোটা সময় আমরা মানুষকে একটি আনন্দঘন যাত্রা অব্যাহত রাখতে পারব।

আরও

দূর্গম ও পশ্চাদপদ এলাকার উন্নয়ন‌কে অগ্রা‌ধিকার দি‌তে হ‌বে : এড. দীপেন দেওয়ান এমপি জেলা পর্যা‌য়ের কর্মকর্তা‌দের সা‌থে মত বি‌নিময়

সারা দেশ

দূর্গম ও পশ্চাদপদ এলাকার উন্নয়ন‌কে অগ্রা‌ধিকার দি‌তে হ‌বে : এড. দীপেন দেওয়ান এমপি জেলা পর্যা‌য়ের কর্মকর্তা‌দের সা‌থে মত বি‌নিময়

পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী দী‌পেন দেওয়ান এম‌পি ব‌লে‌ছেন, শহর এলাকার পাশাপা‌শি দূর্গম ও পশ্চাদপদ এলাকার উন্ন...

২০২৬-০৭-০২ ২২:০১

নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ডিসিকে স্মারকলিপি

সারা দেশ

নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ডিসিকে স্মারকলিপি

নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আবাসিক ভবন থেকে হরিজন (সুইপার) সম্প্রদায়ের বাসিন্দাদে...

২০২৬-০৭-০২ ২১:৫৭

কুড়িগ্রামে গৃহবধুর রহস্যজনক মৃত্যু: স্বামী-শাশুড়িসহ পরিবারের সদস্যরা পলাতক

সারা দেশ

কুড়িগ্রামে গৃহবধুর রহস্যজনক মৃত্যু: স্বামী-শাশুড়িসহ পরিবারের সদস্যরা পলাতক

কুড়িগ্রামে মাহমুদা আক্তার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা...

২০২৬-০৭-০২ ২১:৫৩

লালমনিরহাটে ঝড়ে বিকল ট্রান্সফরমার, চার দিন ধরে বিদ্যুৎবিহীন ২২ হাজার গ্রাহক

সারা দেশ

লালমনিরহাটে ঝড়ে বিকল ট্রান্সফরমার, চার দিন ধরে বিদ্যুৎবিহীন ২২ হাজার গ্রাহক

লালমনিরহাটের দুই উপজেলার ৬ ইউনিয়নের প্রায় ২২ হাজার গ্রাহক চার দিন ধরে সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

২০২৬-০৭-০২ ২১:৫১

চিলমারীতে আবারও ধ্বস ব্রহ্মপুত্রের  ডানতীর রক্ষা বাঁধে, বাড়ছে আতঙ্ক

সারা দেশ

চিলমারীতে আবারও ধ্বস ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে, বাড়ছে আতঙ্ক

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধের কাঁচকোল সড়কটারী এলাকায় তিনটি স্থানে ধ্বস ও একাধিক স্থানে ফাটল...

২০২৬-০৭-০২ ২১:৫০