মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আগামী ৩ সেপ্টেম্বর খুলনা সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা

আগামী ৩ সেপ্টেম্বর খুলনা সিটি  কর্পোরেশনের বাজেট ঘোষণা

খুলনা সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। বুধবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট ঘোষণা সংক্রান্ত বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর মতামত গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সিটি কর্পোরেশন পরিচালনায় সরকার কর্তৃক গঠিত কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বাজেট বিষয়ে কেসিসি প্রশাসক বলেন, আসন্ন বাজেট হবে বাস্তবভিত্তিক। গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্থ রাস্তার উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্প এবং ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্পটি শেষ পর্যায়ে থাকায় বাজেটের আকার কিছুটা হ্রাস পেয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, সরকারি প্রকল্প কমলেও গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে নিজস্ব রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। আসন্ন বাজেটে তিনি নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয়ের জন্য সুব্যবস্থা গ্রহণের পরিকল্পনার বিষয় উপস্থাপন করে বলেন, সকলকে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। সকল পরিস্থিতি মোকাবেলা করে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখা এবং খুলনাকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের ওপর তথ্য-উপাত্ত তুলে ধরেন বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান।

কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, আর্কিটেক্ট রেজবিনা খানম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) এম এম শামিমুজ্জামান, খুলনা ওয়াসা’র উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালা, কেডিএ’র উপপরিচালক (বাজেট ও নিরীক্ষা) মো: মামুনুল আবেদীন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইমরান হাসান, বিটিসিএল-এর ডিজিএম মো: বেনজুর রহমান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো: জাকির হোসেন, বিআইডব্লিউটিএ’র সহকারী সমন্বয় কর্মকর্তা সো: মনিরুল ইসলামসহ য়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯