শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

 

নিরাপত্তাজনিত কারণে আগেও স্থগিত হয়েছিল পাকিস্তানি ব্যান্ড কাভিশের ঢাকার কনসার্ট। প্রায় ১০ মাস পর আগামী ২৬ সেপ্টেম্বর রাজধানীতে সেই আয়োজন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে আবারও স্থগিত করা হয়েছে অনুষ্ঠানটি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনার কারণে নির্ধারিত সময়ে কনসার্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।

 

‘কাভিশ লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টে কাভিশের সঙ্গে একই মঞ্চে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলের পারফর্ম করার কথা ছিল। দীর্ঘ অপেক্ষার পর কনসার্টটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। তবে অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক দিন আগে আয়োজকদের পক্ষ থেকে এলো স্থগিতের ঘোষণা।

এক বিবৃতিতে আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস জানিয়েছে, প্রয়োজনীয় সব প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও অনিবার্য পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ে আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ২৬ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারিত কাভিশ লাইভ ইন ঢাকা অনুষ্ঠিত হবে না।’ আয়োজকরা আরও জানান, এই পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে। এ কারণে দর্শকদের যে অসুবিধা ও হতাশার মুখোমুখি হতে হচ্ছে, তার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন সাপেক্ষে যত দ্রুত সম্ভব কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে।

আগে যারা কনসার্টের টিকিট কিনেছেন, তাদের টিকিট নতুন তারিখের অনুষ্ঠানেও কার্যকর থাকবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। বিবৃতির শেষে বলা হয়, ‘আমরা শিগগিরই কাভিশের সঙ্গে পূর্ণিমার রাত উপভোগ করতে আবার দেখা করব।’ ২৬ সেপ্টেম্বরের নির্ধারিত আয়োজন স্থগিত হলেও কাভিশকে ঢাকার মঞ্চে আনার পরিকল্পনা বাতিল হয়নি। নতুন তারিখের অপেক্ষায় থাকতে হবে।

আরও

আমার সফলতায় হীনম্মন্যতায় ভুগত পুরুষ সহ-অভিনেতারা: কীর্তি সুরেশ

বিনোদন

আমার সফলতায় হীনম্মন্যতায় ভুগত পুরুষ সহ-অভিনেতারা: কীর্তি সুরেশ

বিনোদন জগতে সফল ও উচ্চাভিলাষী নারীদের প্রতি পুরুষ সহ-অভিনেতাদের দৃষ্টিভঙ্গি কেমন হয়? সম্প্রতি নেটফ্লিক্সের নতুন গ্যাংস্ট...

২০২৬-১০-২৬ ১৩:১৩

‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি

বিনোদন

‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি

‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারা জীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব।’—এভাবেই নিজের জীবনের নানা ঘটনা নিয়ে মন্তব্য করেছেন...

২০২৬-১০-২০ ১৪:০৬

আন্ডারওয়ার্ল্ডের নজরে বলিউড; হুমকি-সহিংসতায় শঙ্কিত তারকারা

বিনোদন

আন্ডারওয়ার্ল্ডের নজরে বলিউড; হুমকি-সহিংসতায় শঙ্কিত তারকারা

মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে হিন্দি চলচ্চিত্রশিল্পের যোগাযোগের ইতিহাস ১৯৬০-এর দশক পর্যন্ত বিস্তৃত। ওই সময় হাজি মাস্...

২০২৬-১০-১৯ ১৬:২৬