সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে ঘোড়ার গাড়িতে চড়ে কর্মস্থল থেকে শেষবারের মতো বাড়ি ফিরলেন মীরসরাইয়ের জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দে।

প্রিয় শিক্ষককে ফুলের পাপড়ি ছিটিয়ে, করতালি, সম্মানসূচক স্যালুট ও বিদায়ী সংগীতের মধ্য দিয়ে বিদায় জানান সহকর্মী ও শিক্ষার্থীরা। পরে বিদ্যালয়ের সব শিক্ষার্থী তাকে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন।

রোববার সকাল থেকে বিপুল চন্দ্র দের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। স্কাউট সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা লাল গোলাপের পাপড়ি দিয়ে তাকে শুভেচ্ছা জানান। প্রাত্যহিক সমাবেশে দেওয়া হয় সম্মানসূচক স্যালুট এবং পরিবেশন করা হয় বিদায়ী সংগীত।

পরে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। এতে বিদায়ী মানপত্র পাঠ, উত্তরীয় পরানো, সম্মাননা ক্রেস্ট প্রদান এবং শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক বক্তব্য দেওয়া হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিপুল চন্দ্র দে ১৯৮৯ সালের ১ আগস্ট করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে প্রায় ২২ বছর গণিতের শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১ সালের ১ অক্টোবর জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। প্রায় ১৫ বছর এ বিদ্যালয়ে দায়িত্ব পালনের সময় শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন বিপুল চন্দ্র দে। গত ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অবসরে যান তিনি।

বিদায়ী অনুষ্ঠানের পর ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষককে বাড়ি পৌঁছে দেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ব্যতিক্রমী এই বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত অতিথিরা।

বিদায়ী শিক্ষক বিপুল চন্দ্র দে বলেন, শিক্ষকতা আমার কাছে শুধু পেশা নয়, জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। দীর্ঘ কর্মজীবনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পরিষদের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও ভালোবাসা তিনি আজীবন স্মরণ রাখবেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হাশেম ভূঁইয়া বলেন, একজন আদর্শ শিক্ষক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিপুল চন্দ্র দে দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম বলেন, বিপুল চন্দ্র দে শুধু দক্ষ শিক্ষকই নন, তিনি বিদ্যালয়ের একজন অভিভাবকও ছিলেন। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তিনি শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তার অবদান বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আরও

নড়াইলে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

সারা দেশ

নড়াইলে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল সদর উপজেলার একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় মেরাজ আলী (২৪) নামে এক মাদরাসা শিক্ষকের...

২০২৬-০৯-০৭ ১৭:৪৪

কেসিসির ৬০১ কোটি টাকার বাজেট, কমেছে ১১৭ কোটি

সারা দেশ

কেসিসির ৬০১ কোটি টাকার বাজেট, কমেছে ১১৭ কোটি

বাজেটের অঙ্ক বড়, কিন্তু বাস্তবায়নের চিত্র ছোট। গত অর্থবছরে ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেও শেষ পর্যন্ত স...

২০২৬-০৯-০৭ ১৭:৪০

চুয়াডাঙ্গায় প্রতিবেশীর বাঁশের আঘাতে আহত ব্যক্তি নিহত

সারা দেশ

চুয়াডাঙ্গায় প্রতিবেশীর বাঁশের আঘাতে আহত ব্যক্তি নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রতিবেশীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে বাঁশের আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে...

২০২৬-০৯-০৭ ১৭:৩৮

আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে- সারজিস আলম

সারা দেশ

আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে- সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির আমাদেরকে শিখাতে হবে না আমরা কিভাবে ক...

২০২৬-০৯-০৭ ১৭:৩৭

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন-তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আহ্বান

সারা দেশ

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন-তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আহ্বান

নেত্রকোণার উত্তর বিশিউড়া গ্রামে এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা আমির ফয়সাল (২০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্ব...

২০২৬-০৯-০৭ ১৭:৩৬

প্রায় দুই দশক তালাবদ্ধ শেখ ফজলল করিমের স্মৃতি পাঠাগার

সারা দেশ

প্রায় দুই দশক তালাবদ্ধ শেখ ফজলল করিমের স্মৃতি পাঠাগার

‘কোথায় স্বর্গ/কোথায় নরক কে বলে তা বহুদুর/মানুষের মাঝে স্বর্গ-নরক/মানুষেতে সুরাসুর’-কালজয়ী এই অমর পংক্তির স্রষ্টা, ‘সাহিত...

২০২৬-০৯-০৭ ১৭:৩৩