শনিবার, ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে

৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংকট দূর করতে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতের স্থগিতাদেশের কারণে নিয়োগ কার্যক্রম আটকে রয়েছে। এ জটিলতা নিরসনে সরকার কাজ করছে।

শনিবার (১৩ জুন) বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে হেডমাস্টারের অভাব রয়েছে। ৩২ হাজার ৫০০ হেডমাস্টার নিয়োগের বিষয়টি আদালতে স্থগিত থাকায় আমরা মামলাটি নিষ্পত্তির জন্য কাজ শুরু করেছি। বিভিন্ন ক্ষেত্রে মামলা জটিলতার কারণে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে মোট ৮৩ হাজার ৫০০ মামলা রয়েছে। অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে এসব মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর ভাইভা অতি শিগগিরই শুরু হবে। আমরা চাই যোগ্য ও মেধাবী ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসুক।

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০০৬ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগ সুপারিশ কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমানে এই ব্যবস্থার মাধ্যমেই শিক্ষক নিয়োগ সুপারিশ করা হচ্ছে।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত শিক্ষকদের বদলি সহজ করতে সফটওয়্যারভিত্তিক বদলি ব্যবস্থা চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু একদিনে হয় না, তবে আমরা দ্রুত সময়ের মধ্যে এ ব্যবস্থা চালু করতে চাই।

এর আগে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন করেন মন্ত্রী। বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, পানাম গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিআইপি বাবু অমল পোদ্দার-এর সম্পূর্ণ অর্থায়নে ভবনটি নির্মিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান,নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

আরও

কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে আট বছরের শিশুর করুণ মৃত্যু

সারা দেশ

কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে আট বছরের শিশুর করুণ মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সুয়াদি গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. অরিন হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক...

২০২৬-০৬-১৩ ২০:৪৯

বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

সারা দেশ

বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানম...

২০২৬-০৬-১৩ ২০:৩২

গাইবান্ধায় সিপিবির মিট দ্যা কমরেডস ও জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

সারা দেশ

গাইবান্ধায় সিপিবির মিট দ্যা কমরেডস ও জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্তমান রাজনৈতিক পর...

২০২৬-০৬-১৩ ২০:১৮

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে কিশোরীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু

সারা দেশ

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে কিশোরীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে কিশোরীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভগ্নিপতি,...

২০২৬-০৬-১৩ ২০:১৬