বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

১৯৭৭ থেকে ২০২৬: বাবার পথ ধরে ছেলের উদ্যোগ

১৯৭৭ থেকে ২০২৬: বাবার পথ ধরে ছেলের উদ্যোগ

বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পানি ব্যবস্থাপনার এক ঐতিহাসিক উদ্যোগ ছিলো প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি। ১৯৭৭ সালে শুরু হওয়া এ কর্মসূচির লক্ষ্য ছিল বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ, শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সেচ নিশ্চিত করা এবং খালপথকে ব্যবহার করে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটানো। সময়ের সঙ্গে এই উদ্যোগকে মানুষ ‘জিয়া মডেল’ হিসেবে আখ্যা দেয়।

প্রায় পাঁচ দশক পর আবারও সেই উদ্যোগ নতুন করে সামনে এলো। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ, ২০২৬ দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। অনেকের মতে, এটি মূলত বাবার দেখানো পথেই ছেলের নতুন যাত্রা।

জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচি পরিচালিত হয়েছিল ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির মাধ্যমে। এতে গ্রামীণ মানুষ খাদ্য বা প্রয়োজনীয় সামগ্রীর বিনিময়ে খাল খননের কাজে অংশ নিতেন। ফলে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হয়, অন্যদিকে স্থানীয় জনগণের সরাসরি অংশগ্রহণে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে যায়।

এ উদ্যোগ শুধু পানি ব্যবস্থাপনা নয়, বরং গ্রামীণ অর্থনীতি ও সামাজিক সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক গবেষক একে আধুনিক কমিউনিটি-ভিত্তিক উন্নয়ন মডেলের একটি সফল উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

১৯৭৭ থেকে ১৯৮১ সালের মধ্যে এ কর্মসূচির আওতায় ২৭৯টি প্রকল্পের মাধ্যমে প্রায় দেড় হাজার খাল খনন বা পুনঃখনন করা হয়। এসব খালের মোট দৈর্ঘ্য ছিল প্রায় ৩ হাজার ৬৩৬ মাইল। এর মাধ্যমে লক্ষাধিক একর কৃষিজমি সেচের আওতায় আসে এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ স্বনির্ভরতার ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

জিয়াউর রহমানের মৃত্যুর পর ধীরে ধীরে খাল খনন কর্মসূচি বন্ধ হয়ে যায়। এর ফলে দেশের অনেক অঞ্চলে পানি ব্যবস্থাপনায় বড় ধরনের সমস্যা তৈরি হয়।

বিশেষজ্ঞরা বলছেন, উত্তরাঞ্চলের বরেন্দ্র অঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খাল ও নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় একদিকে শুষ্ক মৌসুমে পানির সংকট বাড়ছে, অন্যদিকে বর্ষাকালে বন্যা পরিস্থিতি আরও তীব্র হচ্ছে। উদাহরণ হিসেবে ২০২৪ সালে ফেনীর দীর্ঘস্থায়ী বন্যার পেছনে নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

গবেষণায় দেখা গেছে, ১৯৮০ সালে উত্তরাঞ্চলে পানি-নিরাপত্তার ঝুঁকি ছিলো মাত্র ০.০২ শতাংশ, যা ২০২১ সালে বেড়ে দাঁড়ায় ১৭.০৮ শতাংশে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে এটি ৩০.৪২ শতাংশে পৌঁছাতে পারে।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, বিশেষ করে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট এলাকায় লবণাক্ততার মাত্রাও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, নদী ও খালের স্বাভাবিক প্রবাহ বজায় থাকলে মিঠা পানির সংরক্ষণ সহজ হতো এবং লবণাক্ততার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।

বর্তমান সরকার জানিয়েছে, প্রথম ধাপে আগামী ছয় মাসে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নদী, নালা ও খাল খনন করা হবে। পর্যায়ক্রমে পাঁচ বছরের মধ্যে সারা দেশে মোট ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ কর্মসূচি বাস্তবায়িত হলে পানি ব্যবস্থাপনা উন্নত হবে, কৃষিকাজে সেচের সুযোগ বাড়বে এবং সুপেয় পানির সংকট অনেকটাই কমে আসবে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বাবা জিয়াউর রহমানের পথ ধরে ছেলে তারেক রহমানের এ উদ্যোগ আবারও ‘জিয়া মডেল’কে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছে।

আরও

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় করলেন বাবর আলী

গুড নিউজ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় করলেন বাবর আলী

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন বাবর আলী। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে জয় করেন বিশ্বের পঞ্চম উচ্চতম প...

২০২৬-০৫-০২ ১২:৩২

ক্লান্ত পৃথিবীতে শান্তির দিশা গৌতম বুদ্ধের দর্শন

গুড নিউজ

ক্লান্ত পৃথিবীতে শান্তির দিশা গৌতম বুদ্ধের দর্শন

বিশ্ব যখন প্রতিযোগিতা, চাপ, ভোগবাদ ও মানসিক ক্লান্তির চক্রে ঘুরপাক খাচ্ছে; তখন আড়াই হাজার বছর আগের এক মহামানবের দর্শন নত...

২০২৬-০৪-৩০ ১৭:৩১

আইএমএফ পূর্বাভাস: মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

গুড নিউজ

আইএমএফ পূর্বাভাস: মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিড...

২০২৬-০৪-২৮ ২১:৪৫

পদ্মফুলে সৌন্দর্য, ঘেরে সর্বনাশ-তবু স্বপ্ন ছাড়েননি তিন উদ্যোক্তা

গুড নিউজ

পদ্মফুলে সৌন্দর্য, ঘেরে সর্বনাশ-তবু স্বপ্ন ছাড়েননি তিন উদ্যোক্তা

“কারোর পৌষ মাস, কারো সর্বনাশ”—নড়াইলের এক বিশাল মাছের ঘের যেন তারই জীবন্ত উদাহরণ। যেখানে পদ্মফুলের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ...

২০২৬-০৪-২৭ ১৫:৫২

অতীত ঐতিহ্যের নীরব সাক্ষী ফেনীর ঐতিহাসিক প্রতাপপুর জমিদার বাড়ি

গুড নিউজ

অতীত ঐতিহ্যের নীরব সাক্ষী ফেনীর ঐতিহাসিক প্রতাপপুর জমিদার বাড়ি

প্রতাপপুর জমিদার বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা...

২০২৬-০৪-২৭ ১৩:৩৯