শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

১৬৫ বছরের রীতি ভেঙে মার্কিন ডলারে ট্রাম্পের স্বাক্ষর

১৬৫ বছরের রীতি ভেঙে মার্কিন ডলারে ট্রাম্পের স্বাক্ষর

যুক্তরাষ্ট্রে ১৬৫ বছরের প্রচলিত প্রথা ভেঙে প্রথমবারের মতো কাগজের মুদ্রায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করা হচ্ছে। শুক্রবার (২৭ মার্চ) মার্কিন ট্রেজারি বিভাগের ঘোষণায় জানানো হয়, দেশটির স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জুন থেকে নতুন নকশার ১০০ ডলারের নোট ছাপানো শুরু হবে এবং কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে ছাড়া হবে। নতুন নোটে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের স্বাক্ষরও থাকবে। ১৮৬১ সালে ফেডারেল কারেন্সি চালুর পর এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের স্বাক্ষর সরাসরি নোটে যুক্ত হচ্ছে।

এতে ডলারের নকশায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে শুধু ট্রেজারি কর্মকর্তার স্বাক্ষর থাকার যে রীতি ছিল, তা এবার পরিবর্তিত হচ্ছে।

ট্রেজারি কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপ প্রেসিডেন্টের নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত হবে। তবে আগের সিরিজের নোট—যেগুলোতে সাবেক ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন ও লিন মালেরবার স্বাক্ষর রয়েছে—সেগুলোও নতুন নোটের পাশাপাশি চালু থাকবে।

মার্কিন আইন অনুযায়ী, মুদ্রার নিরাপত্তা জোরদারে নকশা পরিবর্তনের ক্ষমতা ট্রেজারি বিভাগের রয়েছে। তবে ‘ইন গড উই ট্রাস্ট’ স্লোগান এবং মৃত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারের নিয়ম অপরিবর্তিত থাকবে। তাই মূল নকশা অপরিবর্তিত রেখে স্বাক্ষরের জায়গায় এই পরিবর্তন আনা হচ্ছে।

সূত্র: রয়টার্স

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি সেনাবাহিনী

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি সেনাবাহিনী

ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা অসম্পূর্ণ বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর খতম আল-আনবিয়...

২০২৬-০৪-০২ ২২:৪৮

মার্কিনদের প্রতি কোনো বিদ্বেষ নেই ইরানের জনগণের: পেজেশকিয়ান

আন্তর্জাতিক

মার্কিনদের প্রতি কোনো বিদ্বেষ নেই ইরানের জনগণের: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আমেরিকার জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন, যেখানে তিনি প্রশ্ন তুলেছেন—ওয়া...

২০২৬-০৪-০২ ২২:৩০

‘ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র-ইসরায়েল কিছুই জানে না’

আন্তর্জাতিক

‘ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র-ইসরায়েল কিছুই জানে না’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ‘কিছুই জানে না’—এমন মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ অপারেশনাল কমান্...

২০২৬-০৪-০২ ২২:১৫

ইরান যুদ্ধ নিয়ে নতুন পদক্ষেপ রাশিয়ার

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে নতুন পদক্ষেপ রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সৌদি যুবর...

২০২৬-০৪-০২ ২০:৫২

কায়রোতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯, আহত ১৭

আন্তর্জাতিক

কায়রোতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯, আহত ১৭

মিশরের রাজধানী কায়রোয় একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লি...

২০২৬-০৪-০২ ২০:২৩

ইসরায়েলজুড়ে সাইরেন বেজেই চলেছে, ইরান-হিজবুল্লাহর লাগাতার হামলা

আন্তর্জাতিক

ইসরায়েলজুড়ে সাইরেন বেজেই চলেছে, ইরান-হিজবুল্লাহর লাগাতার হামলা

ইরান এবং হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট হামলার মুখে বিপাকে ইসরায়েল। দেশটিতে স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) থ...

২০২৬-০৪-০২ ২০:২০