রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বদলে যাচ্ছে ফেনীর দক্ষিনাঞ্চল

১৪০ কোটি টাকা ব্যয়ে সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্প

১৪০ কোটি টাকা ব্যয়ে সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্প

১৪০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্বাবধানে ফেনী সড়ক বিভাগের অধীনে সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়ক নির্মাণের কাজ দ্রুত বেগে এগিয়ে চলছে। এ লক্ষে সড়কের প্রশস্ততায় রাস্তার দুই পাশের ঝুঁকিপূর্ণ ও বর্ধিত করণের পথে থাকা গাছ পালা অপসারণ ও কাটা হয়েছে।

দুই পাশে মাটি ভরাট এর কাজও শেষ পর্যায়ে, সড়কের উপর ২০টি সেতু-কালভার্ট ভেঙ্গে বর্ধিত আকারে নতুন ভাবে নির্মিত হচ্ছে। সর্বোপরি রাস্তা প্রশস্ত করণে এবং নতুন রাস্তা নির্মাণের লক্ষ্যে বিশাল কর্মযজ্ঞ চলছে। সড়কে যানজট নিরসন, সড়কের প্রশস্ততায় উন্নীত করণ এবং নিরাপদ যাতায়াতের দাবী ছিল সোনাগাজী বাসীর দীর্ঘ দিনের। সরকারের ফেনী-সোনাগাজী-মুহুরী প্রকল্প আঞ্চলিক মহাসড়ক (জেড-১০৩৪) প্রকল্পের আওতায় এ মহাসড়ক নির্মাণে ফেনীর দক্ষিনাঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে এক উজ্জ্বল দিগন্তের দ্বার উন্মোচন হবে। সড়ক ব্যবস্থার উন্নয়ন হলে এতদাঞ্চলের অর্থনীতির চেহারাও পালেট যাবে বলে ধারনা করছেন বিশেষজ্ঞরা।

‎সড়ক ও জনপদ কর্তৃপক্ষ, ফেনী সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, চলতি বছর ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কটি নির্মাণের লক্ষ্যে প্রায় ১৪০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়। সে লক্ষ্যে ৩৪ ফুট প্রশস্তে স্ট্যান্ডার্ড-২ লাইন ১৮ কিঃমিঃ দৈর্ঘ্যের রাস্তার নির্মাণ কাজ শুরু হয় চলতি বছর ফেব্রুয়ারী মাসে। যাহা শেষ হবে ২০২৮ সালের জানুযারী মাসে। সোনাগাজী থেকে ফেনীর দাউদপুর ব্রীজ পর্যন্ত ১৮ কিঃ মিঃ দৈর্ঘ্যের এ রাস্তার নির্মাণ কাজ পায় ফেনীর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নুরনবী ও মোস্তফা জামান প্রাঃ লিঃ যৌথ ভাবে।

রাস্তার নির্মাণ কাজের ঠিকাদার মোঃ নুর নবী জানান, সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়ক নির্মাণের লক্ষ্যে বিশাল কর্মযজ্ঞ চলছে। ইতোমধ্যে রাস্তার উপর পুরাতন কালভার্ট গুলো ভেঙে নতুন ভাবে ২০টি কালভার্ট নির্মাণের কাজও চলছে পুরোদমে। শিডিউল মোতাবেক কাজের গুনগত মান ঠিক রেখে সড়কের সকল কাজ করার চেষ্ঠা করছি। আমরা আশা করছি এ প্রকল্পটি সুষ্ঠু ও সফল ভাবে সমাপ্তি হলে ফেনীর দক্ষিণাঞ্চলের সড়ক পথে যাতায়াতের চেহারাও পাল্টে যাবে। এ ক্ষেত্রে তিনি সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

সড়ক ও জনপদ বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, সোনাগাজী-ফেনী সড়কটি ফেনীর দক্ষিণাঞ্চলের টার্নিং পয়েন্ট। এ সড়কটি সোনাগাজী শিল্পাঞ্চলের জন্য সেতু বন্ধন।

আরও

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৮:১৬