মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের বৈঠক

১১ দলীয় ঐক্যের ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার প্রস্তুতি

১১ দলীয় ঐক্যের ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার প্রস্তুতি

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে কর্মসূচিতে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর দেওয়ানবাজারস্থ জামায়াত কার্যালয়ের কনফারেন্স রুমে এ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

বৈঠকে চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক প্রস্তুতি, লংমার্চে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং কর্মসূচি সফল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শনের অপরিহার্য অংশ। একই সঙ্গে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সকল গণহত্যার নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ, তেল ও গ্যাসের সংকটও জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করছে। এসব সংকট নিরসনে সরকারকে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনগণের মৌলিক অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ গণআন্দোলনকে আরও বেগবান করতে হবে।

প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভূঁইয়া, আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীন, দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, নগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, নগর সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল হক মামুন, উত্তরের সভাপতি মুমিনুল হক, নগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, ফখরে জাহান সিরাজী সবুজ, মুহাম্মদ ইসমাইল ও ড. আ ম ম মসরুর হোসাইন প্রমুখ।

আরও

দৌলতপুরে ভয়াবহ নদীভাঙন, হুমকিতে ২০০ বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান

সারা দেশ

দৌলতপুরে ভয়াবহ নদীভাঙন, হুমকিতে ২০০ বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান

গত কয়েকদিনের প্রবল বর্ষণে ও যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ভয়াবহ নদীভাঙন শুরু হয়েছে। উপজেলার...

২০২৬-০৮-১৮ ১৯:৫৩

নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার

সারা দেশ

নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.আর. মুজিবের বিরুদ্ধে ইউপি সদস্যদের আনা অনাস্থা প্রস্ত...

২০২৬-০৮-১৮ ১৯:৫২

বাবা-মাকে পিটিয়ে হাসপাতালে, কান্নায় ভেঙে পড়লেন ছেলে

সারা দেশ

বাবা-মাকে পিটিয়ে হাসপাতালে, কান্নায় ভেঙে পড়লেন ছেলে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক নারী ও তার স্বামীকে মারধর, স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া, মোবাইল ফোন ভাঙচুর এ...

২০২৬-০৮-১৮ ১৯:৪০

দুর্যোগ মোকাবিলায় জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

সারা দেশ

দুর্যোগ মোকাবিলায় জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সহায়তায় ১২টি রেস...

২০২৬-০৮-১৮ ১৮:২৭