সারা দেশ
সিলেট মহানগরীর মিরের ময়দান এলাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে।নিহত শিক্ষক মুরাদ আহমেদ (৫৯)। তিনি সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন মাছিমপুর এলাকার মৃত নুরুদ্দিনের ছেলে। বর্তমানে কেওয়াপাড়া এলাকার ইসমাইল টাওয়ারের ১০২ নম্বর ফ্লাটের বাসিন্দা।
২০২৬-০৭-৩০ ২০:৩১
সারা দেশ
সিলেটের গোলাপগঞ্জ এলাকায় এনসিপির অনুষ্ঠানস্থল থেকে ফেরার পথে জাতীয় নাগরিক পাটির উত্তরাঞ্চলের মূখ্য সম্বন্বয়ক সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল আনুমানিক পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
২০২৬-০৭-৩০ ২০:২৮
সারা দেশ
বিলেতে অবস্থানরত বাংলাদেশী বংশোদ্ভূত আলোকিত মানুষদের নিয়ে "বিলেতের আলোকিতজন" বই লিখেছেন যুক্তরাজ্য লিভারপুল প্রেসক্লাবের সভাপতি, সাহিত্যিক, সাংবাদিক ও সংগঠক ফখরুল আলম।
২০২৬-০৭-১৯ ১৯:৩৪
সারা দেশ
সিলেটের বিয়ানীবাজারে চাঞ্চল্যকর রায়কা আক্তার রিয়া (১৭) হত্যার দায়ের পুলিশ পিতাকে গ্রেফতার করেছে। নিহত রিয়া স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে অধ্যায়নরত।
২০২৬-০৭-১২ ১৯:৫৪
সারা দেশ
সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজারের দানবাক্সে ১৮ দিনে জমা হওয়া অর্থ ও অন্যান্য মূল্যবান সম্পদ গণনা সম্পন্ন হয়েছে।
২০২৬-০৭-১১ ২০:০১
সারা দেশ
ভারতে অনুপ্রবেশের পর খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
২০২৬-০৭-১১ ১৮:৩৫
সারা দেশ
যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রবিবার (৫ জুলাই) দুপুরে ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট (বিজি ২০৮) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণকৃত যাত্রীদের মধ্যে ২২৭ জন সিলেটে এবং ৪১ জন ঢাকায় নামেন।
২০২৬-০৭-০৫ ১৯:৪৯
সারা দেশ
এনসিপি সিলেট মহানগর ও জেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগর ও জেলার উদ্যোগে মঙ্গলবার এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৬-২৩ ২০:৩০
সারা দেশ
হযরত শাহজালালের (র.) মাজারের ডেকচি ও প্রশাসনের রাখা দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকার বেশি জমা হয়েছে।সোমবার (২২ জুন) সারাদিন ডেকচি ও দানবাক্সের টাকা গণনা শেষে এই তথ্য জানায় জেলা প্রশাসন।তারা জানায়, গত বৃহস্পতিবার মাজার কর্তৃপক্ষের ডেকচি সিলগালা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯টি দানবাক্সও রাখা হয়েছিল। পঞ্চম দিন সোমবার জোহরের নামাজের পর ডেকচিগুলো খুলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় সিলেটের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম মাজার এলাকায় উপস্থিত ছিলেন।এরপর স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে টাকাগুলো গণনা শেষে দেখা যায় প্রায় সাড়ে ৪ দিনে ভক্ত অনুরাগীরা ডেকচিতে দান করেছেন ১৭ লাখ ৬৫ হাজার টাকা। সাথে ছিল ৭ আনা পরিমাণ সোনা।এছাড়াও জেলা প্রশাসকের ব্যাপক প্রশংসা করে একটি চিঠিও ডেকচিতে পাওয়া গেছে।
২০২৬-০৬-২২ ২০:১৯
সারা দেশ
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম আক্রান্ত হয়ে ও হাম উপসর্গ নিয়ে ৬৯টি শিশুর মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪টি শিশু। রবিবার (১৪ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
২০২৬-০৬-১৪ ১৮:৪৪
সারা দেশ
সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ ৫৩ হাজার ২শ’ টাকা মূল্যের চোরাচালানের মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।বুধবার (১০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এই মালামাল আটক করা হয়।
২০২৬-০৬-১০ ১৯:৪৮
সারা দেশ
রেলস্টেশনে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় পুলিশ ওই ভিকটিমকে উদ্ধার করে এবং পরবর্তীতে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে।মঙ্গলবার (২ জুন) ভোর রাত ৪টার দিকে সিলেট রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।আটক লোদন (৩৫) রেলস্টেশন এলাকার বসবাস করতেন এবং মাদকসেবী বলে জানায় পুলিশ।
২০২৬-০৬-০২ ১৭:৪৮
সারা দেশ
সিলেটের বিয়ানীবাজারে পরপর দুই দিনে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রামে শুক্কুর আলীর ছেলে সিএনজি চালক শামীম আহমদ ধনুর ঝুলন্ত মরদেহ পাওয়া যায় বরাইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
২০২৬-০৬-০১ ১৮:৫৬
সারা দেশ
শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর শারীরিক নির্যাতন করা হয় এমন অভিযোগ পাওয়া গেছে। পরে অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সোমবার (১ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২০২৬-০৬-০১ ১৮:৪০
সারা দেশ
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নার্সের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
২০২৬-০৬-০১ ১৮:৩৩
সারা দেশ
সিলেটের গোলাপগঞ্জে ঝুমকি দেব (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।নিহত ঝুমকি দেব ওই গ্রামের চঞ্চল দাসের স্ত্রী।
২০২৬-০৫-২৫ ১৮:২৩
সারা দেশ
সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে।
২০২৬-০৫-২৫ ১৮:২১
সারা দেশ
সিলেট সদর উপজেলার সোনাতলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের খোঁজখবর নিতে তাদের বাসায় গিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। গতকাল রবিবার (২৪ মে) সন্ধ্যায় তিনি নিহত ফাহিমার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সান্ত্বনা জানান।
২০২৬-০৫-২৪ ২২:৩১
সারা দেশ
স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৩ মে) বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
২০২৬-০৫-২৩ ২১:৪০
সারা দেশ
সিলেট সিটি করপোরেশনে (সিসিক) কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী দুই কর্মচারীর পরিবারকে করপোরেশনের নিজস্ব তহবিল থেকে ৮ লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
২০২৬-০৫-২৩ ১৮:৩২
খেলাধুলা
মিরপুরের পর সিলেটেও দাপট ধরে রেখে ইতিহাস গড়লো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ঘরের মাটিতে প্রথমবারের মতো দলটিকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করলো টাইগাররা। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের পঞ্চম দিনে ৩৫৮ রানে অলআউট হয় পাকিস্তান।পাকিস্তানকে টেস্ট সিরিজে 'বাংলাওয়াশ' করার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকেও দারুণ এক সুখবর পেলো বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতকে টপকে যাওয়ার পাশাপাশি নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ও সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
২০২৬-০৫-২০ ১৮:৪৮
সারা দেশ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন ঈদুল আযহার দিনে পশু জবাইয়ের পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই পুরো নগরীর বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। এ কাজে কোনো ধরনের শিথিলতা বা অপারগতার সুযোগ নেই।সোমবার (১৮ মে) বিকেলে নগর ভবনের সভাকক্ষে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওয়ার্ড পর্যায়ে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ক এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে সিসিক প্রশাসক বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে কোরবানির বর্জ্য অপসারণের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। তিনি সারাদেশে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশনা দিয়েছেন। তবে আমরা প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছি যে, সিলেটে ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে। সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীদের এই লক্ষ্যমাত্রা অর্জন করতেই হবে।"দ্রুত বর্জ্য অপসারণে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, "নাগরিকদের সহযোগিতা ছাড়া নির্দিষ্ট সময়ে বিশাল পরিমাণের এই বর্জ্য অপসারণ করা কঠিন। আমি সকলকে অনুরোধ করব, কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে বা ব্যাগে জমিয়ে রাখুন, যাতে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীরা সহজেই তা সংগ্রহ করে নিতে পারেন।" এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য তিনি সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানান।কাজে গতিশীলতা আনার লক্ষ্যে একটি বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়ে প্রশাসক বলেন, "যেসব ওয়ার্ডে সবচেয়ে দ্রুত ও দক্ষতার সাথে বর্জ্য অপসারণ সম্পন্ন হবে, সেই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্তদের সিসিকের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। কাজের জন্য প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক ও প্রশাসনিক সহযোগিতা আমরা দেব, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে নগরকে পরিচ্ছন্ন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতেই হবে।"সভায় সভাপতির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, "সিলেট সিটি কর্পোরেশন অতীতেও অত্যন্ত সফলভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের জনবল ও প্রস্তুতি রয়েছে। মাঠপর্যায়ের প্রত্যেকে যদি নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে কাজ করেন, তবে এবারও আমরা নির্ধারিত সময়ের আগেই শতভাগ সফল হব।"সভায় অন্যান্যের মধ্যে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নেহার রঞ্জন পুরকায়স্থ এবং বিভিন্ন ওয়ার্ডের সচিবসহ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন ও তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
২০২৬-০৫-১৮ ১৮:০৭
সারা দেশ
১৬ পারা মুখস্থ কোরআনে হাফিজ তাসকিন আহমদ মিজানকে (১১) একটি বাসায় ৯ মাস আটকিয়ে রেখে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগ উঠছে। সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের "কথিত জীন মোল্লা" ফয়সল আহমদ এর হাতে এ নির্মম নির্যাতনের ঘটনা ঘটে।
২০২৬-০৫-১৭ ১৮:৪১
সারা দেশ
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ১৩ জনকে আটক করা হয়েছে। এর সাথে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য হানিফকেও আটক করা হয় । হানিফ আটকের পূর্বে তিনতলা বাসা হতে শাড়ী ঝুলিয়ে পালানোর চেষ্টা করে। তখন স্থানীয় জনতা তাকে ধরে ফেলে।রোববার (১৭ মে) সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
২০২৬-০৫-১৭ ১৮:৩১
সারা দেশ
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, চিনি, বিড়ি, কম্বল, মেডিসিন, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে চা-পাতার চালান পরিত্যাক্ত অবস্থায় জব্দ করেছে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট সীমান্তবর্তী সোনালীচেলা, বাংলাবাজার, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক, এবং পান্থুমাই বিওপি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্তে এ অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়।শনিবার (১৬ মে) বর্ডারগার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব পণ্য জব্দ করে।এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৩৯ হাজার ৫ শ’ টাকা।এ ব্যাপারে বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক (৪৮ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
২০২৬-০৫-১৬ ২০:৩৪
সারা দেশ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র আওয়ামী লীগ যুবলীগ বিএনপির সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে একজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত রতন মিয়া (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
২০২৬-০৫-১৩ ১৮:১০
সারা দেশ
সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা হলেন- সিলেটের কানাইঘাটের নাজিম উদ্দিনের মেয়ে হাফিজা আক্তার (২ বছর ৩ মাস), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ফতেহপুর গ্রামের বিলাল আহমদের মেয়ে রাইসা জান্নাত (১ বছর ৫ মাস) ও ছাতক উপজেলার তোফায়েল আহমদের মেয়ে আরিয়া জান্নাত (৮ মাস)। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় অফিস। এছাড়া, সিলেটে বেড়েই চলছে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুরোগীর সংখ্যা। একশ’ শয্যার শামসুদ্দিন হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। শত শয্যার ‘হাম ডেডিকেটেড’ হাসপাতালটিতে বুধবার সকাল পর্যন্ত ভর্তি ছিলেন ১১০ জন শিশু। আসনের চেয়ে রোগী বেশি হওয়ায় এক সিটে একাধিক শিশুকে রেখে চিকিৎসা দিতে গিয়ে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে।
২০২৬-০৫-১৩ ১৮:০৫
সারা দেশ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনকল্যাণে সরকারের অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু সরকারি উদ্যোগে নয়, জনসচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই এ ধরনের কর্মসূচি শতভাগ সফল করা সম্ভব। তাই খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।
২০২৬-০৫-১০ ২০:৪৭
সারা দেশ
হযরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ৭০৭তম ওরশ মোবারক উপলক্ষে সিলেটে তাঁর মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গিলাফ চড়ানো হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
২০২৬-০৫-০৬ ২০:০৯
সারা দেশ
সিলেট নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গত সোমবার (২৭ এপ্রিল) দুপুরে পরিবহণ শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
২০২৬-০৫-০২ ১৯:২৭
সারা দেশ
সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৩ জনের শরীরে পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে আটজনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা একজন।
২০২৬-০৪-২৫ ২২:১১