বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তান সফরে যেতে পারেন জেডি ভ্যান্স

যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তান সফরে যেতে পারেন জেডি ভ্যান্স

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা কমাতে সম্ভাব্য সমাধানের পথ খুঁজতে পাকিস্তানে একটি বৈঠকের আয়োজনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সিএনএনের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই সপ্তাহান্তেই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা এতে অংশ নিতে পারেন। তবে বৈঠকের সময়, স্থান ও অংশগ্রহণকারীদের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের পাশাপাশি তুরস্ককেও সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে, ইরান যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের পরিবর্তে সরাসরি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পূর্ববর্তী আলোচনার পর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক পদক্ষেপে পারস্পরিক আস্থার ঘাটতির কারণেই এই অবস্থান বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং এতে ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্যান্য কর্মকর্তারা যুক্ত আছেন।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধ অবসানে ১৫ দফা প্রস্তাব পাঠিয়েছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছে, যুদ্ধবিরতি তাদের নিজস্ব শর্ত ও সময়সূচি অনুযায়ী হবে। পাশাপাশি তারা আগ্রাসন ও হত্যাকাণ্ড বন্ধসহ পাঁচটি শর্ত উত্থাপন করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরও

কৃষ্ণসাগরে দুই বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা, একটির নাবিক নিখোঁজ

আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে দুই বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা, একটির নাবিক নিখোঁজ

কৃষ্ণসাগরে বুলগেরিয়ার উপকূলের কাছে দুটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একটি জাহাজ ডুবে গেছে এবং এর নাবিকর...

২০২৬-১০-০৬ ১৫:৫০

আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল, আলোচনায় কোয়ান্টাম ও মহাকাশবিজ্ঞান

আন্তর্জাতিক

আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল, আলোচনায় কোয়ান্টাম ও মহাকাশবিজ্ঞান

২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ঘোষণা করা হবে। সুইডেনের স্টকহোমে রয়্যাল...

২০২৬-১০-০৬ ১২:৩৯

আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

আন্তর্জাতিক

আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও এক ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন ইলন মাস্ক। সোমবার শেয়ারবাজার খোলার পর...

২০২৬-১০-০৬ ১২:৩৬

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

আন্তর্জাতিক

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্রমন্ত্রীরা নথিবিহীন অভিবাসীদের জোরপূর্বক বহিষ্কারসংক্রান্ত নতুন বিধ...

২০২৬-১০-০৫ ১০:৪৫