শুক্রবার, ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

'ভূমি দস্যুদের কোন ছাড় নয়' -সহকারী কমিশনার (ভূমি), আমিনবাজার

'ভূমি দস্যুদের কোন ছাড় নয়'  -সহকারী কমিশনার (ভূমি), আমিনবাজার

ভূমি দস্যুদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আমিন বাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) শাহাদাত হোসেন খান।

তার নিজ কাযার্লয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভূমি দস্যুদের দেশ ও জাতির শত্রু আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ভূমি দস্যুরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য যেকোন সময় যে কোন অন্যায় করতে দ্বিধাবোধ করেন না। 

তিনি জানান, আমি আমিনবাজার ভূমি অফিসে যোগদানের পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনৈতিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, আমরা সরকারের বেতনভুক্ত কর্মকর্তা ও কর্মচারী। আমাদের কাজের বিনিময়ে জনগণের ট্যাক্সের টাকায় বেতন গ্রহন করি, এ দায়বদ্ধতা থেকে জনগন ও সরকারের স্বার্থ ঠিক রেখে আমরা কাজ করে যাচ্ছি। 

সম্প্রতি একট অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের বিষয়ে তার দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, আসলে যে বিষয়টি নিয়ে সংবাদটি প্রকাশিত হয়েছে সে বিষয়টি আমার পূর্ববর্তী কর্মকর্তার সময়ের। বিষয়টি আমার দৃষ্টি গোচর হওয়ার পরই সাথে সাথে আমরা সেই মিস মোকদ্দমার রায় বাতিলসহ তৎমুলে সৃজিত নামজারী জোত বাতিল করেছি এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাদের সহি স্বাক্ষর জাল পূর্বক সরবরাহকৃত ৯৮৮ নং খতিয়ানটি অপসারন করে সংশোধননের এবং সংশোধিত খতিয়ান অনলাইনে এন্ট্রি দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

এখানে একটি বিষয় তিনি উল্লেখ করে বলেন, ৩১৫/২৪ মিস মোকদ্দমা মামলায় খতিয়ান সংশোধনের আবেদনে বাদী তঞ্চকতার আশ্রয় নিয়ে জাল খতিয়ান সরবরাহ করেছে। তারা প্রতারণার আশ্রয় নিয়ে সকলকে হয়রানি করে সরকারি সম্পত্তি আত্মসাত করার দুরভিসন্ধিমূলক কাজ করেছে। বিষয়টি আমার নজর গোচর হওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছি। 

তিনি বলেন সরকারি সম্পত্তি কোন ভাবে গ্রাস করার সুযোগ নেই হয়ত সাময়িক ভাবে তঞ্চকতার আশ্রয় নিয়ে লাভবান হওয়া যায় কিন্তু স্থায়ী ভাবে লাভবান হওয়ার কোন সুযোগ নেই। ইতোমধ্যে সম্পত্তিটি সরকারি সার্ভেয়ারের মাধ্যমে মেপে সরকারের পক্ষে দখল নেয়া হয়েছে।

তিনি সম্প্রতি একটি উচ্ছেদ অভিযানের ঘটনা স্মরণ করে দিয়ে বলেন, ২০ বছর ধরে চলা মামলার রায় পাওয়া বাদীকে আমি নিজে দাড়িয়ে থেকে তার দখল বুঝিয়ে দিয়েছি। এছাড়া আমরা বিভিন্ন সময়ে সরকারী দখলকৃত জমি উদ্ধার করছি এবং আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

তিনি ভূমি দস্যুদের আবারও স্মরণ করিয়ে দিয়ে বলেন আমি যতদিন এখানে আছি ততদিন সরকারি স্বার্থ সমুন্নত রেখেই কাজ করে যাবো কোন অন্যায়ের সাথে আপোষ করার সুযোগ নেই। 
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনাদের লেখনীর মাধ্যমে সঠিক ও 

সত্যিটা যেন উঠে আসে কোন ভাবে কারো প্ররোচনায় যেন ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে কেউ যেন সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন না হয়। আমি এই অফিসে যোগদান করার পর থেকে সকল সেবা প্রতাশী, গণমাধ্যমকর্মী সকলকে আমার সর্বোচ্চটুকু দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যে কোন প্রয়োজনে আমিনবাজার রাজস্ব সার্কেল আপনাদের পাশে আছে। 

আরও

বিশ্বকাপের উন্মাদনায় মেহেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

সারা দেশ

বিশ্বকাপের উন্মাদনায় মেহেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সারা বিশ্বের মতো মেহেরপুরেও বইতে শুরু করেছে ফুটবল উন্মাদনার হাওয়া। প্রিয় দলকে সমর্থন...

২০২৬-০৬-১২ ২২:৩৩

গাইবান্ধায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা : আটক ৭

সারা দেশ

গাইবান্ধায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা : আটক ৭

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার একটি চাতালে ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টাকালে স্থানীয় জনতার হাতে ৭ জনকে আটক করা হয়েছে...

২০২৬-০৬-১২ ২২:২৬

পাংশা উপজেলা পরিষদে স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেজ অনুষ্ঠিত

সারা দেশ

পাংশা উপজেলা পরিষদে স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেজ অনুষ্ঠিত

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আয়োজনে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট ও ই...

২০২৬-০৬-১২ ২২:১৩

জীবননগরে বিএসএফের ‘পুশইন’ প্রতিরোধে জামায়াতের সমাবেশ, সীমান্তে নজরদারি জোরদারের দাবি

সারা দেশ

জীবননগরে বিএসএফের ‘পুশইন’ প্রতিরোধে জামায়াতের সমাবেশ, সীমান্তে নজরদারি জোরদারের দাবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ‘পুশইন’ প্রচেষ্টার প্রতিবাদ এবং তা প্রতিরোধের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে সমা...

২০২৬-০৬-১২ ২২:০৯

তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক

সারা দেশ

তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, উদ্ভাবনী ধারণা প্রদর্শনী হলো ক্ষুদে বিজ্ঞানীদের মিলনমেলা। তথ্যপ্...

২০২৬-০৬-১২ ২১:০৬

কিচকে কলেজের স্বপ্ন বাস্তবায়নের পথে, জায়গা পরিদর্শনে প্রতিমন্ত্রী

সারা দেশ

কিচকে কলেজের স্বপ্ন বাস্তবায়নের পথে, জায়গা পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘদিনের অপেক্ষা ও প্রত্যাশার অবসান ঘটতে যাচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকবাসীর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

২০২৬-০৬-১২ ২১:০৩