বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলায় নিজ কন্যার অত্যাচার থেকে বাঁচতে বৃদ্ধ বাবার সংবাদ সম্মেলন

ভোলায় নিজ কন্যার অত্যাচার থেকে বাঁচতে বৃদ্ধ বাবার সংবাদ সম্মেলন

ভোলা সদর উপজেলায় নিজ কন্যা সন্তানের অত্যাচার ও হয়রানি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করছে প্রফেসর মোস্তাফিজুর রহমান নামের ৯০বছর বয়সী এক বৃদ্ধ। শুক্রবার (১০জুলাই) রাত ৮টায় ভোলা প্রেসক্লাবে নিজ কন্যা জুলিয়া রহমান বণ্যার বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন। তবে সংবাদ সম্মেলন শেষে অভিযুক্ত জুলিয়া রহমান এসে তাকে তু্লে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার সৎ ভাইদের সাথে কথা কাটাকাটি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছোট ছেলে রেজবাহ উদ্দিন স্বপন।

লিখিত বক্তব্যে মোস্তাফিজুর রহমান জানান, তিনি প্রাক্তন প্রফেসর। তার নিজ কন্যা সন্তানের অত্যাচারে জীবনের শেষ প্রান্তে এসে অসহায় হয়ে পড়েছেন। তার দুই স্ত্রীর ঘরে চার ছেলে ও তিন কন্যা রয়েছে। এর মধ্যে স্ত্রী রাজিয়া বেগমের ঘরে তিন ছেলে এক মেয়ে ও স্ত্রী হাসিনা বেগমের ঘরে এক ছেলে দুই মেয়ে। মেয়ে জুলিয়া রহমান বণ্যা দ্বিতীয় স্ত্রী হাসিনা বেগমের ঘরের সন্তান। তার এ কন্যা তাকে বিভিন্ন সময়ে মারধরসহ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। ২০১১সালে তার এ কন্যা তাকে ও তার তৃতীয় স্ত্রীকে মেরে রক্তাক্ত করে জখম করে বাড়ী থেকে টাকা পয়সা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায় এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। এ ঘটনায় আহত হয়ে স্ত্রীসহ তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার কাছে কোন টাকা-পয়সা না থাকায় তিনি চাকুরীজীবী ছেলেদের কাছে ঢাকায় অবস্থান করছেন। এর পরও বৃদ্ধ বয়সে মেয়ে জুলিয়া রহমান তাকেসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। 

লিখিত বক্তব্যে তিনি আরো জানান, মেয়ে জুলিয়া রহমান তার বাড়ী-ঘর সন্ত্রাসীদের দ্বারা দখল করে রেখেছে। অথচ ওই জমিতে বসবাস করার কোনো আইনী কাগজপত্র বা দলিল নেই। মেয়ের অত্যাচারে ক্ষিপ্ত হয়ে ওই জমি ও ঘর তার অন্য সন্তানদের ও স্ত্রীকে হেবা দলিল দিয়ে মালিকানা হস্তান্তর করেছেন। তার অবাধ্য মেয়ে জুলিয়া রহমান বণ্যার অত্যাচারের কারনে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ গণ্যমান্য প্রায় ১০০জনের স্বাক্ষরসহ বিগত সময়ে পুলিশ সুপার বরাবর আইনী প্রতিকার চেয়ে দরখাস্ত করা হয়েছে। 

তিনি ভোলা বাড়ী থেকে মেয়ের দ্বারা বিতারিত হয়ে ঢাকায় তার চাকুরীজীবী সন্তানের কাছে থাকা অবস্থায় গত ২০দিন আগে জুলিয়া রহমান বণ্যা নিজে ও বহিরাগত সন্ত্রাসী দ্বারা তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে এবং হামলা করে। এ অবস্থায় জাতীয় জুরুরী সেবা ৯৯৯ কল দিলে ঢাকার গেন্ডারিয়া থানার পুলিশের সহযোগীতায় তা প্রতিহত করেন। 

তিনি ৯০বছর বয়স অতিবাহিত করেছেন। বর্তমানে কারো সহযোগীতা ছাড়া হাটতে চলতে পারেন না। অসুস্থ অবস্থায় তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে জীবনের এ সংকটাপন্ন সময়ে তার ও পরিবারের সদস্যদের নামে যে মিথ্যা মামলা করা হয়েছে তা প্রত্যাহারসহ জুলিয়া রহমানের কাছ থেকে নিজ বাড়ি ঘর ফিরে পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত জুলিয়া রহমান বণ্যা পাল্টা অভিযোগ করে বলেন, গত প্রায় ২০বছর তার বাবা তার ৭০বছর বয়সী মায়ের ভরনপোষণ দেন না। এমনকি তার কোনো খোঁজ খবর নেন না। এ বিষয়ে তিনি ও তার মা আদালতে মামলা করেছেন। আদালত তার মায়ের পক্ষে রায় দিয়েছেন। গত কয়েক বছর ধরে তার সৎ ভাইয়েরা তার বাবাকে গোপন করে রেখেছেন। কোথায় আছেন সেই খবরও ছিলো না। গত মাসের ১৮তারিখে ঢাকায় তার বাবাকে খুঁজে পেয়েছেন। এখন এসে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন।

আরও

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

সারা দেশ

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় জুনায়েদ হোসেন নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ...

২০২৬-০৯-১৬ ২২:২৭

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

সারা দেশ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

কর্মব্যস্ততার একঘেয়েমি ভুলে আনন্দ, উচ্ছ্বাস ও সৌহার্দ্যের আবহে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) স্থায়ী...

২০২৬-০৯-১৬ ১৯:০৯

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

সারা দেশ

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে এইচবিএল। দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতের সঙ্গে পাঁচ দশকের অ...

২০২৬-০৯-১৬ ১৮:৫২

পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

সারা দেশ

লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা—প্রশাসনের জরুরি নজরদারি দাবি পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় মুদি দোকান, ক্রোকারিজের দোকানসহ বিভিন্ন ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে অবাধে...

২০২৬-০৯-১৬ ১৮:৪২

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

সারা দেশ

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাল্লারপার হাজীবাড়ী নিবাসী ও বর্তমানে ভানুগাছ চৌমুহনী এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম ফরিদ...

২০২৬-০৯-১৬ ১৮:৪০

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

সারা দেশ

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন অ্যাড. মো. আসাদুজ্জামান খান...

২০২৬-০৯-১৬ ১৮:৩৬