বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলার লালমোহনে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৯: গ্রেপ্তার ৪

ভোলার লালমোহনে দুপক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৯: গ্রেপ্তার ৪

ভোলার লালমোহনে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো.মাসুদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে। তবে এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার ৪ আসামিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মাসুদ হাওলাদার লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চর ছকিনা এলাকার মৃত আলী আজগরের ছেলে। 
আটককৃত ব্যক্তিরা হলেন -মো: আক্তার (৪০) রেশমা (৩০),তানভীর (১৮), ফিরোজ (৪০)। আসামিরা উভয় একই এলাকার বাসিন্দা এবং প্রতিবেশী।

পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়,নিহত মাসুদ ও মো.আক্তার তারা উভয়ই একই বাড়ির বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে মো.আক্তার তার দলবল নিয়ে মাসুদের জমিতে থাকা একটি নারিকেল গাছ থেকে জোরপূর্বক নারিকেল পাড়ার চেষ্টা করেন। একপর্যায়ে প্রথমে এগিয়ে গিয়ে নিহতের মেয়ে মাসুমা তাদের বাঁধা দিলে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর লাঠিঁসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে মাসুদসহ তার পরিবারের ৬ জন ও আক্তারের পরিবারের ৩ জন গুরুতর আহত হন। 

পরবর্তীতে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্য থেকে গুরুতর আহত মাসুদকে উন্নত চিকিৎসার জন্য রাতে বরিশালে নেওয়ার পথে সদর উপজেলার ভেদুরিয়া এলাকায় এ্যাম্বুলেন্সের ভেতরে মাসুদ মারা যান। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের মেয়ে মাসুমা বাদী হয়ে আক্তারকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে লালমোহন থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে লালমোহন থানার (ওসি তদন্ত) মো.মাসুদ হাওলাদার জানান,,মূলত জমির বিরোধ ও নারিকেল পাড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। নিহতের মেয়ে মাসুমা ১৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আমরা অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছি,বাকিদের ধরার অভিযান চলছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চললাম রয়েছে।
 

আরও

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

সারা দেশ

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় জুনায়েদ হোসেন নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ...

২০২৬-০৯-১৬ ২২:২৭

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

সারা দেশ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

কর্মব্যস্ততার একঘেয়েমি ভুলে আনন্দ, উচ্ছ্বাস ও সৌহার্দ্যের আবহে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) স্থায়ী...

২০২৬-০৯-১৬ ১৯:০৯

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

সারা দেশ

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে এইচবিএল। দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতের সঙ্গে পাঁচ দশকের অ...

২০২৬-০৯-১৬ ১৮:৫২

পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

সারা দেশ

লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা—প্রশাসনের জরুরি নজরদারি দাবি পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় মুদি দোকান, ক্রোকারিজের দোকানসহ বিভিন্ন ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে অবাধে...

২০২৬-০৯-১৬ ১৮:৪২

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

সারা দেশ

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাল্লারপার হাজীবাড়ী নিবাসী ও বর্তমানে ভানুগাছ চৌমুহনী এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম ফরিদ...

২০২৬-০৯-১৬ ১৮:৪০

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

সারা দেশ

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন অ্যাড. মো. আসাদুজ্জামান খান...

২০২৬-০৯-১৬ ১৮:৩৬