মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলার দৌলতখানে ৪ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড

ভোলার দৌলতখানে ৪ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড

ভোলার দৌলতখানে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে স্থানান্তরের সময় প্রায় ৪ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার দৌলতখান থানাধীন চৌকিঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে সোমবার রাত ৮টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় উক্ত এলাকা হতে সন্দেহজনক ১টি কাঠের বোটে তল্লাশি করে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে স্থানান্তরের সময় প্রায় ৫ লক্ষ ৬৭ হাজার টাকা মূল্যের ৪ হাজার ২০০ লিটার অবৈধ জ্বালানি তেল (পেট্রোল) জব্দ করা হয়।

উল্লেখ্য, জব্দকৃত তেল দেশীয় বিভিন্ন তেলবাহী জাহাজ থেকে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সংগ্রহ করে মজুদের উদ্দেশ্যে স্থানান্তর করছিল।
জব্দকৃত তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


 

আরও

কালীগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সারা দেশ

কালীগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঝিনাইদহ জেলায় নব যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মো: নোমান হোসেন এর সাথে কালীগঞ্জ উপজেলার সরকারি দপ্তর...

২০২৬-০৪-২১ ১৫:১০

দাম বেশি নেওয়ায় ভোক্তা অধিকারে অভিযোগ করে প্রণোদনা পেলো গ্রাহক

সারা দেশ

দাম বেশি নেওয়ায় ভোক্তা অধিকারে অভিযোগ করে প্রণোদনা পেলো গ্রাহক

জানা যায়, গত ২ এপ্রিল ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করেছে বাং...

২০২৬-০৪-২১ ১৫:০৪

উদ্ধেগ - উৎকণ্ঠার অবসান ঘটিয়ে গাইবান্ধায় পরীক্ষায় বসলেন ৬৫ শিক্ষার্থী

সারা দেশ

উদ্ধেগ - উৎকণ্ঠার অবসান ঘটিয়ে গাইবান্ধায় পরীক্ষায় বসলেন ৬৫ শিক্ষার্থী

রাতভর উদ্ধেগ- উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে এসএসসি ও সমমান পরীক্ষায় বসলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গূরিধারীপুর আদর্শ...

২০২৬-০৪-২১ ১৪:১৯