মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় রাত ১০ টা হতে ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি বাড়িতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ৮ লক্ষ ৩৩ হাজার টাকা মূল্যের ১ লক্ষ ৩০ হাজার ৮০০ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। এসময়, অসাধু ব্যবসায়ী কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত সিগারেট এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।