বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলা পুলিশ লাইন্স হাসপাতালের আধুনিকায়ন এমআই সেন্টার ও মেহমানখানা উদ্বোধন

ভোলা পুলিশ লাইন্স হাসপাতালের আধুনিকায়ন এমআই সেন্টার ও মেহমানখানা উদ্বোধন

ভোলা জেলা পুলিশ লাইন্স হাসপাতালের আধুনিকায়ন ও ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার এবং আধুনিকায়িত মেহমানখানার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ (১৯ জুলাই ) সকাল ১০ টায় ভোলা জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিকায়িত হাসপাতাল, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার এবং আধুনিকায়িত মেহমানখানার শুভ উদ্বোধন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

আধুনিক এমআই সেন্টারে পুরুষ পুলিশ সদস্যদের জন্য ০৮টি এবং নারী পুলিশ সদস্যদের জন্য ০২টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীদের জন্য পৃথক কোয়ারেন্টাইন কক্ষ স্থাপন এবং হাসপাতালের মেডিসিন স্টোরের আধুনিকায়ন করা হয়েছে। এর ফলে পুলিশ সদস্যরা আরও দ্রুত, মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

একইসঙ্গে পুলিশ কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শক পদমর্যাদার সদস্যদের আবাসন ও অতিথি আপ্যায়নের সুবিধা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন, আরামদায়ক ও আধুনিক পরিবেশ নিশ্চিত করতে মেহমানখানাটির আধুনিকায়ন করা হয়েছে। এর মাধ্যমে জেলা পুলিশের কল্যাণমূলক অবকাঠামো উন্নয়নে নতুন মাত্রা সংযোজিত হয়েছে।

উদ্বোধন শেষে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার। একটি সুস্থ, কর্মক্ষম ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে উন্নত স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই পুলিশ লাইন্স হাসপাতালের আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার চালু এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। পাশাপাশি সংক্রামক রোগীদের জন্য পৃথক কোয়ারেন্টাইন কক্ষ ও আধুনিক মেডিসিন স্টোরের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই, পুলিশ সদস্যরা কর্মস্থলের কাছেই দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা লাভ করুন।"

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসানুজ্জামান, ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ সহ জেলা পুলিশ লাইন্স হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা।

আরও

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

সারা দেশ

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় জুনায়েদ হোসেন নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ...

২০২৬-০৯-১৬ ২২:২৭

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

সারা দেশ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

কর্মব্যস্ততার একঘেয়েমি ভুলে আনন্দ, উচ্ছ্বাস ও সৌহার্দ্যের আবহে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) স্থায়ী...

২০২৬-০৯-১৬ ১৯:০৯

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

সারা দেশ

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে এইচবিএল। দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতের সঙ্গে পাঁচ দশকের অ...

২০২৬-০৯-১৬ ১৮:৫২

পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

সারা দেশ

লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা—প্রশাসনের জরুরি নজরদারি দাবি পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় মুদি দোকান, ক্রোকারিজের দোকানসহ বিভিন্ন ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে অবাধে...

২০২৬-০৯-১৬ ১৮:৪২

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

সারা দেশ

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাল্লারপার হাজীবাড়ী নিবাসী ও বর্তমানে ভানুগাছ চৌমুহনী এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম ফরিদ...

২০২৬-০৯-১৬ ১৮:৪০

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

সারা দেশ

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন অ্যাড. মো. আসাদুজ্জামান খান...

২০২৬-০৯-১৬ ১৮:৩৬