সোমবার, ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বরিশাল সফরের দ্বিতীয় দিনে আজ মধ্যাহ্নভোজে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের বরিশালের গৌরনদী উপজেলার সরিকলস্থ বাসভবনে।

কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে এ মধ্যাহ্নভোজ পরিণত হয় বরিশালের মাটি, মানুষ ও দেশীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে এক আন্তরিক পরিচয়ের পর্বে। এর আগে মার্কিন রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপন করেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরের আয়োজনে অতিথিকে স্বাগত জানানো হয় বরিশালের নিজস্ব স্বাদ ও দেশীয় খাবারের বৈচিত্র্য দিয়ে। নদীমাতৃক বরিশালের ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ ইলিশসহ নানা ধরনের মাছের পদ, বিভিন্ন রকম ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার চিরচেনা দেশীয় খাবার পরিবেশন করা হয়।

খাবারের টেবিলে একদিকে যেমন ছিল বরিশালের নদী-জলের সঙ্গে মিশে থাকা ইলিশ, আইড়সহ বিভিন্ন ধরনের মাছের স্বাদ, অন্যদিকে ছিল বাঙালির চিরন্তন ভর্তা-ভাজির বৈচিত্র্য। নানা পদের এই আয়োজনের মধ্য দিয়ে বিদেশি অতিথির সামনে তুলে ধরা হয় বাংলাদেশের চিরায়ত অতিথিপরায়ণতা ও ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতির একটি স্বতন্ত্র আঞ্চলিক রূপ।

মধ্যাহ্নভোজের শেষ পর্বেও ছিল স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া। মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধিসহ নানা ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি।

বরিশালের মানুষের আতিথেয়তার উষ্ণতা, স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী মিষ্টান্নের স্বাদ - সব মিলিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরের দ্বিতীয় দিনের এই মধ্যাহ্নভোজ হয়ে ওঠে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতা।

আরও

তিক্ততা ভুলে দুই প্রতিবেশীর এগিয়ে যাওয়ার বার্তা

জাতীয়

তিক্ততা ভুলে দুই প্রতিবেশীর এগিয়ে যাওয়ার বার্তা

কূটনীতিতে স্থায়ী শত্রু বা স্থায়ী বন্ধু বলে কিছু নেই। থাকে জাতীয় স্বার্থ, পারস্পরিক প্রয়োজন এবং আলোচনার সুযোগ। বাংলাদেশ-ভ...

২০২৬-০৮-১০ ১৬:৩৩

এসএসসি ফলাফলে ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৬ জনের ৫৫ জনই জিপিএ-৫

জাতীয়

এসএসসি ফলাফলে ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৬ জনের ৫৫ জনই জিপিএ-৫

এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থ...

২০২৬-০৮-১০ ১৫:৩৫

রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে : পানিসম্পদ মন্ত্রী

জাতীয়

রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে : পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্য...

২০২৬-০৮-১০ ০৯:৩৪

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে লাহোর

জাতীয়

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে লাহোর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। বায়ুমান সূচকে লাহোরের স্কোর ১৮৩। তালিকায় ২৭...

২০২৬-০৮-১০ ০৮:৪৮