রবিবার, ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ট্রাফিক আইন ভাঙায় পাকিস্তানি ক্রিকেটারকে পুলিশের প্রশ্ন, ছয় মেরে কত পান?

ট্রাফিক আইন ভাঙায় পাকিস্তানি ক্রিকেটারকে পুলিশের প্রশ্ন, ছয় মেরে কত পান?

পাকিস্তানের ক্রিকেটার ইরফান খান নিয়াজি সম্প্রতি ট্রাফিক আইন ভঙ্গ করার কারণে ট্রাফিক পুলিশের জেরার মুখে পড়েন। নিজের গাড়িতে কোথাও যাচ্ছিলেন তিনি। গাড়ি চালাচ্ছিলেন আরেকজন। দুজনের কেউই সিট বেল্ট না বাঁধার কারণে তাদের গাড়ি থামান এক পুলিশ কর্মকর্তা। ক্রিকেটার পরিচয় জানতে পেরে তিনি প্রশ্ন করেন, ‘পিএসএলে এক ছক্কায় কত টাকা পান?’

পাকিস্তান সুপার লিগে ইরফান হায়দরাবাদ কিংসম্যানের হয়ে খেলেছেন। তার দল ফাইনালে পেশোয়ার জালমির কাছে হেরে যায়। তিনি ক্রিকেটার জানতে পেরে সেই পুলিশ কর্মকর্তা তার সঙ্গে হালকা মেজাজে কথা বলেন।

পুলিশ কর্মকর্তা ইরফানের গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করেন, ‘আপনি কি আপনার সিট বেল্ট বেঁধেছেন?’ বেশ দ্বিধায় পড়ে যান পাকিস্তানি ক্রিকেটার, ওই কর্মকর্তা নিজেই জবাব দেন, ‘আপনি আপনার সিট বেল্ট বাঁধেননি। আপনার জরিমানা হবে।’

ওই পুলিশ কর্মকর্তা ইরফানের নাম ও পেশা জানতে চাইলে বলেন, তিনি একজন ক্রিকেটার, পিএসএলে হায়দরাবাদের হয়ে খেলেছেন। তখনই মেজাজ বদলে যায় তার। বন্ধুত্বপূর্ণ আলাপ চলতে থাকে তাদের মধ্যে। পিএসএলের কিছু স্মরণীয় মুহূর্ত নিয়ে কথা বলেন তারা।

ইরফানের প্রশংসা করে তিনি বলেন, ‘আপনি আমাদের দেশের সম্পদ। আপনার নিরাপত্তার জন্যই সিট বেল্ট বাঁধা উচিত।’ এরপর পুলিশ কর্মকর্তা মজার ছলে জানতে চান, ‘পিএসএলে আপনি একটি ছক্কা মেরে কত টাকা পান?’ তারপর বলেন, তাকে ৫ হাজার রুপি জরিমানা করা হচ্ছে। যদিও তাকে কেবল সতর্ক করেই ছেড়ে দেন তিনি। বিদায় দেওয়ার সময় বলেন, ‘আপনি আমাদের কাছে খুব বিশেষ একজন।’ ইরফান জবাবে দেন, ‘ধন্যবাদ’।

আরও

মিরপুর টেস্টে উত্তেজনা, ২৩৪ রানে পিছিয়ে পাকিস্তান

খেলাধুলা

মিরপুর টেস্টে উত্তেজনা, ২৩৪ রানে পিছিয়ে পাকিস্তান

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ।

২০২৬-০৫-০৯ ১৮:১২

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

খেলাধুলা

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা পালন করে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। যে কারণে প্রতি বছরই এইচপি বিভাগের জন্য...

২০২৬-০৫-০৯ ১১:১৭

আইকন ক্রিকেটার হতে লাগবে আড়াই লাখের বেশি ফলোয়ার

খেলাধুলা

আইকন ক্রিকেটার হতে লাগবে আড়াই লাখের বেশি ফলোয়ার

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরে খেলোয়াড়দের ক্যাটাগরি নির্ধারণে নতুন মাপকাঠি চালু করা হচ্ছে। শুধু ক্রিকেটীয় অভিজ...

২০২৬-০৫-০৯ ০৮:৪০

ফর্টিজের গোলবন্যা, কিংসের ঘাড়ে আবাহনীর নিঃশ্বাস

খেলাধুলা

ফর্টিজের গোলবন্যা, কিংসের ঘাড়ে আবাহনীর নিঃশ্বাস

বাংলাদেশ ফুটবল লিগে আজ ছিল তিনটি ম্যাচ। ঢাকা আবাহনী ও ফর্টিজ নিজ নিজ ম্যাচে জয় পেলেও বসুন্ধরা কিংস পয়েন্ট হারিয়েছে। এতে...

২০২৬-০৫-০৮ ২৩:৫০

‘২১ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিতে পারে বৈভব’

খেলাধুলা

‘২১ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিতে পারে বৈভব’

সময়ের সবচেয়ে আলোচিত ক্রিকেটার বৈভব সূর্যবংশী। অথচ এখনও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি তার। বয়স ভিত্তিক ক্রিকেট আর ফ্র...

২০২৬-০৫-০৮ ০৯:৪০

পূর্বাচলে আলাদা ফুটবল স্টেডিয়াম চায় বাফুফে

খেলাধুলা

পূর্বাচলে আলাদা ফুটবল স্টেডিয়াম চায় বাফুফে

দেশের জনপ্রিয় খেলা ফুটবল। অথচ ঢাকার মধ্যে শুধু এককভাবে ফুটবলের জন্য বিশেষ কোনো স্টেডিয়াম নেই। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল...

২০২৬-০৫-০৮ ০৯:৩০