সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে প্রতারণা : প্রতারক চক্রকে খুঁজছে পুলিশ

টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে প্রতারণা : প্রতারক চক্রকে খুঁজছে পুলিশ

শিউলী, তন্ময়, মৃন্ময় ও নুরে আলম। এই চার জনের প্রতারক চক্র। তারা দেশের বিভিন্ন স্থানে টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে নারী দিয়ে ভয়ঙ্কর প্রতারণা করে যাচ্ছে। এর প্রমাণ পেয়েছি পুলিশ। আর এই প্রতারক চক্রকে হন্যে হয়ে খুঁজছে আইন-শৃঙ্খলা বাহিনী। তাই এই প্রতারক চক্রকে ধরিয়ে দিতে সবার সহযোগিতা চেয়েছেন পুলিশ প্রশাসন।

এসএমপি’র মোগলাবাজার থানা পুলিশ সূত্র জানায়, টেলিগ্রাম একাউন্টে যুক্ত হয়ে মোগলাবাজার থানার আলমপুর মালিপুরের বাসিন্দা আবুল হাসনাতের ছেলে এম নুজহাতুল ইসলাম প্রতারক চক্রের খপ্পরে পড়ে ১৯,৯২, ২৭৩/= টাকা দিয়ে নিঃস্ব হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানায় কুমিল্লা সদর চম্পকনগরের ভুইয়া বাড়ির শিপন মিয়ার মেয়ে শিউলী আক্তার(৩২) সহ চার জনের বিরুদ্ধে (মামলা নং-০৬(০৮)২৫ইং) দায়ের করেন। 

মামলার অন্যান্য আসামীরা হলেন গাজীপুরের নিজ মাওনা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে হৃদয় হাসান তন্ময়(২২), খুলনা পাইকগাছা থানার হোল্ডিং ৩৮৭ লস্কর বাসার বাসিন্দা অমর কৃষ্ণ সানার ছেলে মৃন্ময় কান্তি সানা(৩০) ও কুমিল্লা দাউদ কান্দি ইউনিয়নের তুলাতুলি গ্রাম ও বর্তমানে ঢাকা মিরপুর ১৩ নং ওয়ার্ড সাত্তার রোডের বাসিন্দা আনিছুর রহমানের ছেলে নুরে আলম।

থানায় মামলা দায়েরের পর তদন্তে নামেন মোগলাবাজার থানার এসআই রাজীব পাল। তিনি তদন্তের মাধ্যমে প্রতারক চক্রের সন্ধানে তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যাংক একাউন্ট, এনআইডি কার্ড, পাসপোর্ট সংগ্রহ করেন এবং ওই চক্রকে গ্রেফতারের জন্য বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে যাচ্ছেন। কিন্তু ওই চক্রটি ঘনঘন স্থান বদলাচ্ছে। 

এম নুজহাতুল হক সায়েমের এজাহার সূত্রে জানা যায়, প্রতারক চক্র জেরিন নামক টেলিগ্রাম এ্যাকাউন্ট থেকে তার নিজ মোবাইল ০১৮৬৭৬৮০৭৩৪ নাম্বারের টেলিগ্রাম লিংকে জয়েন্টের জন্য অনুরোধ পাঠিয়ে প্রতারনা করে থাকে। 

উক্ত টেলিগ্রাম গ্রুপে প্রবেশের পর উক্ত গ্রুপের এ্যাডমিন রাশেদুল ইসলাম নামক অজ্ঞাতনামা বিবাদীর কথায় আশ্বস্ত হয়ে প্রথমে তার বিকাশ এ্যাকাউন্ট থেকে গত ২৯/০৭/২০২৫খ্রিঃ তারিখ রাত ০৭.০০ ঘটিকার সময় উক্ত বিবাদীর মোবাইল 01733632257 নাম্বারের বিকাশ এ্যাকাউন্টে নগদ ৫০০/- টাকা বিকাশ করেন। উক্ত টাকা বিকাশ নাম্বার হতে ৮০০ টাকা ফেরত পেয়ে আশ্বস্থ্য হন তিনি। 

যার প্রেক্ষিতে বিবাদীদের মোবাইল 01733632257, 016229330393 01855914367 নাম্বারের মাধ্যমে একাধিকবার টাকা লেনদেন করেন। উক্ত প্রতারক চক্র বাদীর টেলিগ্রাম এ্যাকাউন্টে ফোন করে বলে তাদের WITHLOCALS নামক কোম্পানীতে সীমিত সময়ের জন্য বিশেষ অফার দেওয়া হচ্ছে। যদি উক্ত অফারে অংশ গ্রহণ করার জন্য WITHLOCALS” নামক টেলিগ্রাম গ্রুপের কাষ্টমার কেয়ার আবু হুরাইয়া বাদীকে আশ্বস্থ্য করেন। উক্ত অজ্ঞাতনামা বিবাদীর কথায় আশ্বস্থ্য হয়ে টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ প্রকাশ করলে প্রতারক হৃদয় হাসান তন্ময়, পূবালী ব্যাংক লিঃ জয়না বাজায় শাখা, গাজীপুর এর অ্যাকাউন্ট নং-590901002013 প্রদান করে। পরবর্তীতে উক্ত গত ০১/০৮/২০২৫খ্রিঃ তারিখ হৃদয় হাসান, আবু হুরাইয়া নায়ক বলে যে, অনলাইন অফারের পরবর্তী ধাপে যেতে হলে পূনরায় আরো ৫,০০,০০০/- টাকা জমা দিতে হবে। 

বাদী সরল বিশ্বাসে পূনরায় উক্ত হৃদয় হাসান তন্ময় নামক বিবাদীর ব্যাংক এ্যাকাউন্টে নগদ ৫,০০,০০০/- টাকা প্রেরণ করেন। 

উক্ত টাকা প্রেরনের পর আবু হুরাইয়া নামক অজ্ঞাতনামা বিবাদী তাহাকে পুনরায় বলে যে, অনলাইন অফারের পরবর্তী ধাপে যেতে হলে তাকে পুনরায় প্রাপক মৃন্ময় কান্তি স্থানা, ডাচ বাংলা ব্যাংক লিঃ নিউ মার্কেট শাখা, ঢাকা এর এ্যাকাউন্ট নং-2751050079319, ও প্রাপক নুরুল আলম, সিটি ব্যাংক লিঃ মিরপুর শাখা, ঢাকা এর এ্যাকাউন্ট নং- 2304513648001, এবং প্রাপক শিউলি আক্তার, ডাচ বাংলা ব্যাংক লিঃ কুমিল্লা শাখা, কুমিল্লা এর এ্যাকাউন্ট নং- 1941580274342 এ্যাকাউন্ট সমূহে ১০,০০,০০০/- টাকা জমা দেন । 

বাদী সরল বিশ্বাসে পূনরায় উক্ত মৃন্ময় কান্তি ছানা নামক বিবাদীর ব্যাংক এ্যাকাউন্টে নগদ ৩,৯২,২৭০/- টাকা ও নুরুল আলম নামক বিবাদীর ব্যাংক এ্যাকাউন্টে নগদ ৫,০০,০০০/- টাকা এবং শিউলি আক্তার নামক ব্যাংক এ্যাকাউন্টে নগদ ১,০০,০০০/- টাকা প্রেরণ করেন । বিবাদীদের ব্যাংক এ্যাকাউন্টে টাকা প্রেরনের পর ০১/০৮/২০২৫খ্রিঃ আারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকায় উক্ত আবু হুরাইয়া নামক অজ্ঞাতনামা বিবাদী পুনরায় বলে যে, অনলাইন অফারের পরবর্তী ধাপে যেতে হলে পূনরায় আরো ১৫,০০,০০০/- টাকা বিবাদীদের ব্যাংক এ্যাকাউন্টে প্রেরন করার কথা বলে। বিবাদীদের আর কোন টাকা নিতে পারবে না বললে উক্ত প্রতারক চক্র তাদের টেলিগ্রাম এ্যাকাউন্ট থেকে ব্লক করে দেয়। যার পরিপ্রেক্ষিতে মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব পাল জানান, প্রতারক চক্রের প্রতারণা অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে মোগলাবাজার থানা পুলিশ একটি নিয়মিত মামলা রুজু করে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। প্রতারক চক্রের নাম ঠিকানা সংগ্রহ প্রক্রিয়া চলমান আছে। আর গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে ।

আরও

মহেশপুরে ৫৮ বিজিবির তিন পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ আটক

সারা দেশ

মহেশপুরে ৫৮ বিজিবির তিন পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ আটক

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক তিনটি চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ আটক করেছে। আটককৃত এসব ঔষধের মো...

২০২৬-০৪-২৭ ১৬:১৯

বাগেরহাটে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর প্রথম এটিএম বুথের উদ্বোধন

সারা দেশ

বাগেরহাটে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর প্রথম এটিএম বুথের উদ্বোধন

২৪ ঘণ্টা আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর প্রথম এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে...

২০২৬-০৪-২৭ ১৫:৪৫

পাইকগাছায় পারিবারিক বিরোধে বৃদ্ধের মৃত্যু

সারা দেশ

পাইকগাছায় পারিবারিক বিরোধে বৃদ্ধের মৃত্যু

খুলনার পাইকগাছা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ধীরেন্দ্রনাথ বৈরাগী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে...

২০২৬-০৪-২৭ ১৫:৪৩

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গাংনীতে সংঘর্ষ, আহত ৩

সারা দেশ

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গাংনীতে সংঘর্ষ, আহত ৩

মেহেরপুরের গাংনী উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ত...

২০২৬-০৪-২৭ ১৫:২৬

ঝিনাইদহে সাংবাদিকের নিঃশর্ত মুক্তি ও ওসির অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সারা দেশ

ঝিনাইদহে সাংবাদিকের নিঃশর্ত মুক্তি ও ওসির অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহের শৈলকুপায় বাংলা এডিশনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলামকে থানায় ডেকে নিয়ে ১৪ ঘণ্টা আটকে রেখে তারই দাদার হত্যা মামল...

২০২৬-০৪-২৭ ১৫:১৫

সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু

সারা দেশ

সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। একইসাথে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের শরীরে পরীক্ষা করে সংক...

২০২৬-০৪-২৭ ১৫:০৯