বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের রোগীকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের রোগীকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক জ্বরের রোগীকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই দিন কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তার ৫ বছরের কন্যা সন্তান আলিফাকে জ্বরের রোগী হিসেবে জরুরি বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন। একই সময়ে হাসপাতালের জরুরি বিভাগে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছরের সন্তান নাজমুলকে কুকুরের কামড়ের রোগী হিসেবে চিকিৎসা নিতে আসেন। উভয় রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম উভয়কে পৃথক পৃথক চিকিৎসাপত্র দেন। তবে জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু ইউসুফ কর্তব্যরত চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফাকে জলাতঙ্কের ভ্যাকসিন পুশ করেন।

এই ব্যাপারে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ বলেন, একই সময়ে দুই রোগী সেবা নিতে এসেছিল। ভুলবশত জ্বরে আক্রান্ত রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এতে রোগীর কোনো সমস্যা নেই। আমি অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। এ ভ্যাকসিনটি ভুলক্রমে দেওয়া হলেও রোগীর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তারপরও দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দায়িত্বে অবহেলা করেছে মর্মে তাকে বিধি মোতাবেক শোকজ করা হবে।

আরও

শ্রুতলেখক না পেয়ে অনিশ্চয়তায় শরিফের এসএসসি স্বপ্ন

সারা দেশ

শ্রুতলেখক না পেয়ে অনিশ্চয়তায় শরিফের এসএসসি স্বপ্ন

জন্মান্ধ শরিফ আলীর কাছে রাত-দিনের পার্থক্য নেই, কিন্তু চোখে আছে স্বপ্ন। এবার সেই স্বপ্ন পূরণে হোচট খেতে হচ্ছে শরিফকে। না...

২০২৬-০৪-০৯ ০৯:১৩

মাদারীপুরে টিফিন খেয়ে ৩০ স্কুল শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ৬ জন

সারা দেশ

মাদারীপুরে টিফিন খেয়ে ৩০ স্কুল শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ৬ জন

মাদারীপুরে সরকারি টিফিন খেয়ে অন্তত ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার অভিযোগ পাওয়া গে...

২০২৬-০৪-০৯ ০৮:৩১

লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত আলী হোসেনের লাশ ফেরত

সারা দেশ

লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত আলী হোসেনের লাশ ফেরত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত আলী হোসেনের (৪৫) লাশ ফের...

২০২৬-০৪-০৯ ০৮:৩০

দামুড়হুদার দর্শনায় ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু, গাড়ি জব্দ

সারা দেশ

দামুড়হুদার দর্শনায় ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু, গাড়ি জব্দ

দর্শনা-চুয়াডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আতিকা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা...

২০২৬-০৪-০৮ ২০:৩৯

আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: ভূমি কর্মকর্তা নজরুল

সারা দেশ

আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: ভূমি কর্মকর্তা নজরুল

আমিন বাজার ইউনিয়ন ভূমি অফিসের সাবেক ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলামকে নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অ...

২০২৬-০৪-০৮ ২০:০১

মালখানগর কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন, প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ

সারা দেশ

মালখানগর কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন, প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর কলেজের শিক্ষার্থীরা গভর্নিং কমিটি ও কলেজ প্রশাসনের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে...

২০২৬-০৪-০৮ ১৯:৫৭