সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। দেশের সব অংশীজনের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই কমিশন গঠন করা হবে, যাতে এটি কোনো চাপিয়ে দেওয়া কাঠামো হিসেবে বিবেচিত না হয়।

সোমবার (১১ মে) রাজধানীর বেঙ্গল সেন্টারে অনলাইন গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্ব এখন একটি রূপান্তরের সময় অতিক্রম করছে। ডিজিটাল প্রযুক্তি, অনলাইন মিডিয়া ও ইন্টারনেটের বিস্তৃত ব্যবহারের ফলে তথ্য প্রবাহ যেমন দ্রুত ও সহজ হয়েছে, তেমনি অপতথ্য, ভুয়া তথ্য ও বিকৃত তথ্যের বিস্তারও বেড়েছে। মানুষকে অপতথ্যের হাত থেকে সুরক্ষা দেওয়া বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকার একদিকে যেমন অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে চায়, অন্যদিকে জনগণকে বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষাও দিতে চায়।

তিনি উল্লেখ করেন, সরকার দায়িত্ব নেওয়ার আগেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই লক্ষ্যেই সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় চলছে।

তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নতুন ধরনের সংকট তৈরি হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার নতুন কর্মকৌশল প্রণয়নের উদ্যোগ নিয়েছে‌। তিনি এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতা, সম্মান ও মর্যাদা রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্তও করেন।

অনুষ্ঠানে এশিয়া পোস্টের কলাকুশলী, সাংবাদিক ও বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

জাতীয়

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এদেশের মাটিতে আগ্রাসী শক্তির কোনো স্থান হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে...

২০২৬-১০-০৩ ২০:১৬

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

জাতীয়

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

‘আমি আওয়ামী লীগার নই’ বলেই পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। আজ শনিবার (৩ অক্টোবর)...

২০২৬-১০-০৩ ২০:১৫

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

জাতীয়

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগে...

২০২৬-১০-০৩ ১৯:০৩