বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সর্বজনীন পেনশনে প্রথমবার শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

সর্বজনীন পেনশনে প্রথমবার শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

সর্বজনীন পেনশনব্যবস্থায় প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক পেনশন স্কিম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য নতুন স্কিমের আইনগত ভিত্তি তৈরিতে আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। খসড়াটি জাতীয় সংসদে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আইন পাস হলে সর্বজনীন পেনশনব্যবস্থার আওতায় শরিয়াহভিত্তিক পেনশন স্কিম চালুর পথ তৈরি হবে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে শরিয়াহসম্মত বিনিয়োগ ও তহবিল ব্যবস্থাপনার মাধ্যমে পেনশনব্যবস্থায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদ ইতোমধ্যে স্কিমটি চালুর প্রস্তাব অনুমোদন করেছে। এখন শরিয়াহসম্মত বিনিয়োগ, তহবিল ব্যবস্থাপনা, মুনাফা ও ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান জানান, সর্বজনীন পেনশনব্যবস্থার ইসলামিক বা শরিয়াহভিত্তিক সংস্করণ চালুর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে আইনের খসড়া প্রণয়ন করে জাতীয় সংসদে পাঠানো হবে।

তিনি বলেন, শরিয়াহভিত্তিক স্কিমের কাঠামো, পরিচালনপদ্ধতি, বিনিয়োগব্যবস্থা ও অন্যান্য কারিগরি বিষয় নির্ধারণের কাজ চলছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও স্থানীয় পরামর্শকেরা এ বিষয়ে কাজ করছেন। পাশাপাশি স্কিমটির আর্থিক স্থায়িত্ব ও দীর্ঘমেয়াদি দায়দায়িত্ব নির্ধারণে প্রয়োজনীয় অ্যাকচুয়ারিয়াল বিশ্লেষণ করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, আইনগত ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শরিয়াহসম্মত বিনিয়োগনীতির ভিত্তিতে নতুন এ স্কিম চালু হলে সর্বজনীন পেনশনব্যবস্থায় পৃথক বিনিয়োগ ও পরিচালনা কাঠামো যুক্ত হবে। এতে শরিয়াহভিত্তিক আর্থিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন সুবিধা নিতে আগ্রহী জনগোষ্ঠীর জন্য অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হতে পারে।

পরিচালনা পর্ষদের বৈঠকে অনুমোদন

গত ১৭ সেপ্টেম্বর সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ বৈঠকে সর্বজনীন পেনশন কর্মসূচির শরিয়াহভিত্তিক সংস্করণ চালুর প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভায় সর্বজনীন পেনশনব্যবস্থার সুযোগ-সুবিধা সম্প্রসারণ, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

যেভাবে পরিচালিত হবে তহবিল

শরিয়াহভিত্তিক স্কিমের বিষয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান বলেন, নতুন এ স্কিমে শরিয়াহসম্মত বিনিয়োগের মাধ্যমে পেনশন তহবিল পরিচালনার কাঠামো তৈরি করা হবে।

তহবিলের অর্থ কোথায় ও কীভাবে বিনিয়োগ করা হবে, পরিচালন ব্যয় কীভাবে নির্ধারণ হবে এবং সম্ভাব্য ঝুঁকি কীভাবে ব্যবস্থাপনা করা হবে—এসব বিষয় পর্যালোচনা করে কার্যকর কাঠামো নির্ধারণের কাজ চলছে।

আইনগত ভিত্তি, বিনিয়োগ কাঠামো ও আর্থিক বিশ্লেষণের কাজ শেষ হওয়ার পরই স্কিমটি বাস্তবায়নের পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে।

আরও

গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার

জাতীয়

গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজ...

২০২৬-০৯-২২ ২২:০৩

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আগত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জু...

২০২৬-০৯-২২ ২০:৩০

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা

জাতীয়

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা

বাগেরহাটের রামপাল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানিতে (বিআইএফপিসিএল) কয়লা আমদানি কেন্দ্র করে গুরুতর অনিয়ম, জাল...

২০২৬-০৯-২২ ২০:১৪

মহেশপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয়

মহেশপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মাহাবুব রহমান (৩৫)কে...

২০২৬-০৯-২২ ১৫:০৫

জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়ায় নতুন সিদ্ধান্ত, কত টাকা বাড়ল?

জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়ায় নতুন সিদ্ধান্ত, কত টাকা বাড়ল?

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লা ও মহানগর এলাকায় বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

২০২৬-০৯-২২ ১৪:৪০

২০২৭ সালের হজের বিমানভাড়া কমেছে, নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা

জাতীয়

২০২৭ সালের হজের বিমানভাড়া কমেছে, নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা

২০২৭ সালের হজের বিমানভাড়া কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

২০২৬-০৯-২২ ১৪:০৯