মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসি

সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসি

নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করলেও এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের মাধ্যমে অন্য সবার মতো তারাও ইসির ঘোষিত নির্বাচনের তারিখের বিষয়টি জানতে পেরেছেন।

তিনি বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে শুধু এইটুকুই জানাতে চাই, এ ব্যাপারে সরকার কিছু জানে না এবং সরকারের সঙ্গে কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনোভাবে আলোচনা হয়নি।’

মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তাদের সাংবিধানিক ক্ষমতা রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি সভা, আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভাসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়ে থাকে।

এ ছাড়া নির্বাচন আয়োজনের সঙ্গে বাজেটসহ বিভিন্ন বিষয় জড়িত রয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি আবারও বলছি, নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকার এ ব্যাপারে কিছু জানে না।’

সাত ধাপে ইউপি নির্বাচন

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা শেষে সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনার কথা জানায় ইসি।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু হতে পারে। এরপর দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপে ২০২৭ সালের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ধাপে ২৭ মে ভোটগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও জেলা বাদে দেশের ৬৩ জেলার সদর বা কাছাকাছি উপজেলার ইউনিয়নগুলোকে প্রথম ধাপের জন্য বেছে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রথম পাঁচ ধাপেই অধিকাংশ ইউপির নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে।

সোমবার বিকেলে ইসির প্রাক-প্রস্তুতিমূলক সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা হয়েছে এবং সেখানে কয়েকটি প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়।

আরও

দেশের বিমা খাতে বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী

জাতীয়

দেশের বিমা খাতে বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী

ব্যাংকিং খাতের মতো দেশের বীমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুর...

২০২৬-০৯-১৪ ২০:৫০

গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন

জাতীয়

গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন

গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ম...

২০২৬-০৯-১৪ ১৯:৪৬

তিন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সাবেক উপদেষ্টার দুর্নীতি

জাতীয়

তিন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সাবেক উপদেষ্টার দুর্নীতি

বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তব...

২০২৬-০৯-১৪ ১৭:৩৬

জিন্নাহর ছবি ভাঙচুরের পর ডাকসু সংগ্রহশালায় গোলাম আযমের ছবি

জাতীয়

জিন্নাহর ছবি ভাঙচুরের পর ডাকসু সংগ্রহশালায় গোলাম আযমের ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙচুরের ঘটনার পর এবার গোলাম আযমের...

২০২৬-০৯-১৪ ১৬:৫৮

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

জাতীয়

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরিকশা গ্যারেজের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা...

২০২৬-০৯-১৪ ১২:৩৭