রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেটের বর্ধণগাছা এলাকায় এদুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মোল্লা উপজেলার বর্দ্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।
মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নিহত রুবেল মোল্লার দাদা সানোয়ার হোসেন বলেন, সকালে রেললাইন দিয়ে হাঁটার সময় কানে হেডফোন লাগিয়ে রুবেল মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কানে হেডফোন লাগানো থাকায় ট্রেনের হুইসেল শুনতে পাননি তিনি।
এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অভিযোগ না থাকলে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।