মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

সীমান্তের তথ্য ঘাটতিতে বাড়ছে হিমালয় দুর্যোগের ঝুঁকি

সীমান্তের তথ্য ঘাটতিতে বাড়ছে হিমালয় দুর্যোগের ঝুঁকি

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হিমবাহধস, পাহাড়ি ঢল ও ভূমিধসের প্রায় তিন মাস আগে সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈঠক করেছিলেন নেপাল ও চীনের বিশেষজ্ঞরা। তবে দুর্যোগের আগে হিমবাহের পরিবর্তন ও পানির স্তরসংক্রান্ত পর্যাপ্ত তথ্য চীনের কাছ থেকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন নেপালের কর্মকর্তারা। তাদের আশঙ্কা, সীমান্তপারের তথ্য আদান-প্রদানে ঘাটতি থাকলে ভবিষ্যতে দুর্যোগের পূর্বাভাস ও প্রস্তুতি আরও দুর্বল হয়ে পড়তে পারে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ মে কাঠমান্ডুতে অনুষ্ঠিত ওই বৈঠকে নেপালের ১০ জন এবং চীনের প্রায় এক ডজন কর্মকর্তা অংশ নেন। বৈঠকে বন্যা, আবহাওয়া ও হিমবাহসংক্রান্ত ঝুঁকি পর্যবেক্ষণ, ঝুঁকিপূর্ণ এলাকার মানচিত্র তৈরি এবং হিমবাহসৃষ্ট হ্রদের তালিকা প্রণয়নসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

নেপালের বন্যা পূর্বাভাস বিভাগের বিশেষজ্ঞ সৌহার্দ্য যোশি বলেন, হিমবাহে আগাম কোনো পরিবর্তন দেখা দিলে চীন যেন দ্রুত সেই তথ্য নেপালকে জানায়—বৈঠকে এমন প্রত্যাশা জানানো হয়েছিল। কিন্তু বৈঠকের পর প্রত্যাশিত মাত্রায় তথ্য পাওয়া যায়নি।

নেপাল সরকারের পানিবিশেষজ্ঞ বিনোদ পরাজুলি বলেন, তিব্বতে ভারী বৃষ্টির পূর্বাভাস চীন নিয়মিত জানালেও তুষারধস, পানির স্তর বৃদ্ধি, ভূমিধস কিংবা অন্যান্য চরম আবহাওয়াজনিত পরিস্থিতির তথ্য সব সময় ভাগাভাগি করা হয় না।

সর্বশেষ হিসাব অনুযায়ী, গত বুধবার হিমবাহধস থেকে সৃষ্ট ভয়াবহ পাহাড়ি ঢল ও কাদামাটির বন্যায় নেপাল ও চীনে ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এখনো ৪ হাজার ২০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

দুর্যোগের ১২ দিন আগে চীনের ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল সেন্টার ই-মেইলের মাধ্যমে নেপালকে ভারী বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছিল। তবে নেপালের কর্মকর্তাদের মতে, আরও বিস্তারিত ও রিয়েল-টাইম তথ্য পাওয়া গেলে ক্ষয়ক্ষতির মাত্রা কমানো সম্ভব হতে পারত।

নেপালে অবস্থিত চীনা দূতাবাস অবশ্য বলেছে, সীমান্তপারের দুর্যোগসংক্রান্ত তথ্য আদান-প্রদানে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং তারা সময়মতো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। দুর্গম হিমালয় অঞ্চলে হিমবাহ পর্যবেক্ষণ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের জন্যও বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছে দূতাবাস।

এদিকে ওয়াশিংটনভিত্তিক স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ ফেলো অস্টিন লর্ড বলেছেন, সাম্প্রতিক দুর্যোগের জন্য ধীরগতির সহযোগিতাকে সরাসরি দায়ী করা ঠিক হবে না। তবে নেপাল ও চীনের মধ্যে আরও সুস্পষ্ট ও কার্যকর তথ্য আদান-প্রদানের ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

দুর্যোগের পর নেপাল এখন ভারতের সঙ্গে বিদ্যমান ব্যবস্থার আদলে চীনের সঙ্গে একটি আনুষ্ঠানিক তথ্য আদান-প্রদান চুক্তি করতে চায়। প্রস্তাবিত ব্যবস্থার আওতায় প্রতি ১০ মিনিট অন্তর বৃষ্টিপাত ও নদীর পানির স্তরের তথ্য আদান-প্রদানের পরিকল্পনা রয়েছে। নেপালের আশা, এ ধরনের নিয়মিত তথ্য বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে দ্রুত আগাম সতর্কবার্তা দেওয়া এবং মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।

আরও

স্পেনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বাংলাদেশি তরুণের

আন্তর্জাতিক

স্পেনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বাংলাদেশি তরুণের

স্পেনের রাজধানী মাদ্রিদে একটি সাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশি তরুণ ইউসুফ হাসান আলিফ নিহত হয়েছেন।

২০২৬-০৮-৩১ ২২:১৮

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার

আন্তর্জাতিক

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার

ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়পা বানে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া এবং সীমান্তের অপর পাশে অবস্থিত তিব্বত প্র...

২০২৬-০৮-৩১ ১২:৫১

ফোনে কথা বলতে বলতে শিশুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন নারী

আন্তর্জাতিক

ফোনে কথা বলতে বলতে শিশুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন নারী

ভারতের মুম্বাইয়ে ফোনে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে ৮ বছর বয়সী এক শিশুর ওপর দিয়ে এক নারী গাড়ি চালিয়ে দিয়েছেন। দুর্ঘটনায় ওই...

২০২৬-০৮-৩১ ০৮:৩৫

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু

আন্তর্জাতিক

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু

লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানে অবস্থিত আমেরিকান বাহিনীর ওপর হামলা করার কথা জানিয়েছে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (...

২০২৬-০৮-৩১ ০৮:৩০

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি না রাখলে হরমুজ খুলবে না: ইরান

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি না রাখলে হরমুজ খুলবে না: ইরান

যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ইর...

২০২৬-০৮-৩০ ২১:১০

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, জর্জিয়ায় পালিয়েছে লক্ষাধিক রাশিয়ান!

আন্তর্জাতিক

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, জর্জিয়ায় পালিয়েছে লক্ষাধিক রাশিয়ান!

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি ডিপোতে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ব্যাপক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় অ...

২০২৬-০৮-৩০ ১২:০৫