রবিবার, ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সেচের মাঠে মিলল কৃষকের লাশ, রহস্য ঘনীভূত

সেচের মাঠে মিলল কৃষকের লাশ, রহস্য ঘনীভূত

বগুড়ার গাবতলী উপজেলায় সেচের মাঠ থেকে মো. আব্দুল লতিফ আকন্দ (৬৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ও রহস্যের সৃষ্টি হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের সালমারা বিলের চরে শ্যালো মেশিনের ঘরের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল লতিফ আকন্দ স্থানীয়ভাবে পরিচিত একজন কৃষক। তিনি নিয়মিত নিজের জমিতে সেচ দেওয়ার জন্য বিলের চরে থাকা শ্যালো মেশিনের ঘরেই রাত কাটাতেন। শনিবার রাতেও তিনি সেচের কাজেই সেখানে অবস্থান করছিলেন।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে পালিয়ে যায়। রোববার সকালে স্থানীয় লোকজন তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহতের ভাতিজা সোহেল জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন, ধানের ক্ষেতের মধ্যে লাশটি উলঙ্গ অবস্থায় পড়ে আছে। শ্যালো মেশিনের ঘরটি ভাঙা ছিল, যা দেখে ধস্তাধস্তির আলামত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, “কে বা কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।”

ঘটনার পর স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। রাতের বেলা ফসলের মাঠে কাজ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত নাকি ব্যক্তিগত বা জমিজনিত বিরোধের জের—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

একজন কৃষকের এভাবে মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটির রহস্য উদঘাটনের অপেক্ষায় রয়েছে পরিবার ও স্থানীয়রা।

আরও

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

সারা দেশ

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দুবলার চর থেকে দক্ষিণ এলাকায় মাছ শিকারে গিয়ে এফবি জাহান ট...

২০২৬-০৭-০৪ ২১:২৫

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-০৪ ২১:২৪

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন...

২০২৬-০৭-০৪ ২০:১১

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

সারা দেশ

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর মাহাবুব ব্যাপারি (৬...

২০২৬-০৭-০৪ ২০:০৬