শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে যুক্তরাজ্যের আগ্রহ

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে যুক্তরাজ্যের আগ্রহ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ জাপানি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। এর মধ্যেই ঈদের পরের প্রথম কার্যদিবসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাক্ষাতে রাষ্ট্রদূত সারাহ কুক তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং কার্যক্রমে যুক্তরাজ্যের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরেন এবং দেশের বেসামরিক বিমান খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস দেন।

মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাতে বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে যুক্তরাজ্যের সম্ভাব্য সহায়তার কথাও আলোচিত হয়।

আরও

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

জাতীয়

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

সৌদি আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেছেন জাতীয় নাগ...

২০২৬-০৪-০৩ ১০:০৭

ভাতের হোটেল ব্যবসায়ীর থেকে কিস্তিতে চাঁদা আদায়, চাঁদাবাজ গ্রেপ্তার

জাতীয়

ভাতের হোটেল ব্যবসায়ীর থেকে কিস্তিতে চাঁদা আদায়, চাঁদাবাজ গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ভাতের হোটেলের এক ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায় চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে...

২০২৬-০৪-০৩ ০৮:১১

ডিএমপি তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১ জন

জাতীয়

ডিএমপি তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১ জন

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপ...

২০২৬-০৪-০৩ ০৮:১০

সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০ শূন্য পদ: জনপ্রশাসন প্রতিমন্ত্রীর তথ্য

জাতীয়

সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০ শূন্য পদ: জনপ্রশাসন প্রতিমন্ত্রীর তথ্য

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী সংসদে জানান, ২০২৩ সালের হিসাব অনুযায়ী দেশে সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্...

২০২৬-০৪-০২ ২১:৩৫