শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

শাহজালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর: ‘চ্যানেল এইটটিনের’ বিশেষ শুভেচ্ছা

শাহজালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর: ‘চ্যানেল এইটটিনের’ বিশেষ শুভেচ্ছা

দেশের শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবার অন্যতম পথিকৃৎ শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি সফলতার ২৫ বছর পূর্ণ করে রজতজয়ন্তীতে পদার্পণ করেছে। দীর্ঘ আড়াই দশকের এই বর্ণিল পথচলায় ব্যাংকটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে লন্ডনভিত্তিক গণমাধ্যম ‘চ্যানেল এইটটিন’

সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে চ্যানেল এইটটিনের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক হারুন মিয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের পিআরডি ও ব্যাংক ফাউন্ডেশনের ইনচার্জ (জেএভিপি) এ কে এম হারুনুর রশিদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২০০১ সালে কার্যক্রম শুরু করা শাহজালাল ইসলামী ব্যাংক গত ২৫ বছরে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতে এক মজবুত স্তম্ভ হিসেবে দাঁড়িয়েছে। স্বচ্ছতা, সুশাসন এবং শরিয়াহ নীতিমালার কঠোর পরিপালনের মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে।

শুভেচ্ছা বিনিময়কালে পরিচালক হারুন মিয়া বলেন, ‘শাহজালাল ইসলামী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি লাখো গ্রাহকের আস্থার প্রতীক। ২৫ বছরের এই মাইলফলক স্পর্শ করার পেছনে আমাদের গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণমাধ্যমের বিশেষ ভূমিকা রয়েছে। আগামীতেও আমরা এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে অঙ্গীকারবদ্ধ।’

আরও

বাংলাদেশে বিনিয়োগে নিউইয়র্কে ভিওন-বাংলালিংকের সম্মেলন

করপোরেট

ডিজিটাল অর্থনীতিতে ১০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্য বাংলাদেশে বিনিয়োগে নিউইয়র্কে ভিওন-বাংলালিংকের সম্মেলন

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে প্রথমবারের মতো বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে গ্লোবাল...

২০২৬-০৯-২৭ ১৭:১৩

মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ

করপোরেট

মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ

দেশের বাজারে নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। মাইক্রো আরজিবি, ওএলইডি ও মিনি এলইডি ডিসপ্লের পাশাপ...

২০২৬-০৯-২৭ ১৬:৫০

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

করপোরেট

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

রাইডশেয়ারিং অ্যাপ উবার বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে নিয়োগ পেয়েছেন এসএম জামশেদ হাসান। নতুন দায়িত্বে তিনি বাংলাদেশে উবার...

২০২৬-০৯-২৭ ১৫:২৫

বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’

করপোরেট

বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’

প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দূরত্ব যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই ‘কথা বলা শুক্রবারে ফ্রি’ নামে নতুন একটি উ...

২০২৬-০৯-১৩ ২০:০১

পেপসিকো কর্মীদের বীমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

করপোরেট

পেপসিকো কর্মীদের বীমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বীমা সুবিধা প্রদান করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এক...

২০২৬-০৯-১২ ১৯:২৫