সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল: সাময়িক বহিষ্কৃত এএসপিকে কারাগারে

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল: সাময়িক বহিষ্কৃত এএসপিকে কারাগারে

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগে করা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বহিষ্কৃত) শাহাবুদ্দীন আহমদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মামলাটিতে আইনজীবীর মাধ্যমে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শাহাবুদ্দীন আহমদ। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের পর কক্সবাজারের শাহপরীর দ্বীপ করিডোর দিয়ে মিয়ানমার থেকে গরু আমদানি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কক্সবাজারের ব্যবসায়ী আলাউদ্দিন রবিন ওই করিডোর দিয়ে গরু আমদানির সরকারি অনুমোদন পাওয়ার চেষ্টা করেন। এ জন্য তিনি স্থানীয় পরিচিত খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করেন।

খোরশেদ আলম একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক ও যুগ্ম সচিব মফিদুল আলমের ভাই বলে মামলার সূত্রে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, সরকারি উচ্চপর্যায়ে যোগাযোগ রয়েছে দাবি করে খোরশেদ আলম ব্যবসায়ী আলাউদ্দিন রবিনকে গরু আমদানির অনুমোদন এনে দেওয়ার আশ্বাস দেন। একপর্যায়ে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়।

এরপর তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টার সুপারিশ রয়েছে—এমন একটি নথির মাধ্যমে পাঁচ লাখ গরু আমদানির মঞ্জুরিপত্র ইস্যু করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে আলাউদ্দিন রবিন ঢাকায় এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, এ ধরনের কোনো আবেদনই মন্ত্রণালয়ে জমা হয়নি।

এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় মামলা করেন তিনি। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের কর্মকাণ্ডের তথ্য উঠে এসেছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, চক্রটিতে যুগ্ম সচিবের ভাই থেকে শুরু করে একজন অতিরিক্ত পুলিশ সুপারও ছিলেন। তারা প্রতারণার মাধ্যমে শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

আরও

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আইন-আদালত

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল এবং চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কা...

২০২৬-০৯-০৮ ২২:৩০

মুক্তিপণ না পেয়ে ভাতিজাকে শ্বাসরোধে হত্যা, চাচার যাবজ্জীবন কারাদণ্ড

আইন-আদালত

মুক্তিপণ না পেয়ে ভাতিজাকে শ্বাসরোধে হত্যা, চাচার যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশু ও ষষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত হোসেনকে অপহরণের পর হত্যা মামলায় ঘাতক চাচা মাসুম বিল্লাহক...

২০২৬-০৯-০৭ ১৮:৫৭

বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের সেই বিচারপতি

আইন-আদালত

বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের সেই বিচারপতি

কুমিল্লায় এপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল ম...

২০২৬-০৯-০৭ ১১:৪৮

খাস কামরায় এসআইকে মারধরের ঘটনায় বিচারককে শোকজ

আইন-আদালত

খাস কামরায় এসআইকে মারধরের ঘটনায় বিচারককে শোকজ

খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে ডেকে নিয়ে মারধরের ঘটনায় বিষয়ে ব্যাখা চেয়ে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ১০-এর বিচারক...

২০২৬-০৯-০৩ ২২:২১

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের মারামারি

আইন-আদালত

নিয়োগ নিয়ে চলমান বিরোধ প্রথমবারের মতো প্রকাশ্য হাতাহাতি ও মারামারিতে গড়াল সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের মারামারি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে তিন আইনজীব...

২০২৬-০৯-০২ ০৩:৪০

ঢাকা ক্লাব সদস্যদের তথ্য চুরির অভিযোগ: আরআইটিবিডির সিইও রনি রিমান্ডে

আইন-আদালত

তদন্ত করছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ ঢাকা ক্লাব সদস্যদের তথ্য চুরির অভিযোগ: আরআইটিবিডির সিইও রনি রিমান্ডে

ঢাকা ক্লাবের ইআরপি সফটওয়্যারে অননুমোদিত প্রবেশ করে সদস্যদের ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য হাতিয়ে নেওয়া এবং সিস্টেম অচল করে অ...

২০২৬-০৯-০১ ০৩:৪৩