বুধবার, ১০ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

রামিসা ধর্ষণ-হত‍্যা : রায় দ্রুত কার্যকরের দাবিতে লন্ডনে প্রতিবাদ সমাবেশ

রামিসা ধর্ষণ-হত‍্যা : রায় দ্রুত কার্যকরের দাবিতে লন্ডনে প্রতিবাদ সমাবেশ

রামিসা ধর্ষণ ও হত‍্যার প্রতিবাদে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন যুক্তরাজ্যের উদ্যোগে পূর্ব লন্ডনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন) লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে বিলেতের সব পেশাজীবী সচেতন নাগরিকদের উপস্থিতিতে বাংলাদেশে সম্প্রতি রামিসা ধর্ষণ ও হত‍্যাসহ, যতগুলো ধর্ষণ হয়েছে-এর প্রতিবাদে, দ্রুত বিচারের দাবিতে এবং বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, বিভিন্ন ঘটনায় এ সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আশিকুল ইসলাম আশিকের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লাভলু লস্কর, ড. আজিজুল আম্বিয়া ও জাকির হোসেন সেলিম।

অনুষ্ঠিত এ সমাবেশে যুক্তরাজ‍্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসির সাবেক সাংবাদিক শামীম চৌধুরী।

তিনি বলেন, একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য মানবাধিকার, আইনের শাসন এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। 

তিনি দেশে চলমান সহিংসতা, শিশু-নারী নির্যাতন, সাংবাদিকদের ওপর হামলা এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক বিভিন্ন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট আ. স. ম. মিসবা, মুজিবুল হক মনি, মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছির, অ্যাডভোকেট বজলুর রশীদ, নাজমিন সুলতানা শিখা, আঙ্গুর আলী, মোহন মিয়া, আব্দুল কুদ্দুস, জহিরুল ইসলাম, হুমায়ুন কবীর, জামাল আহমদ, জাকির হোসেন সেলিম, ফয়সল আহমদ, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, মতব্বির হোসেন চুনু, হুমায়ুন কবির, আব্দুল জলিল চৌধুরী, আব্দুর রব, ছইল মিয়া, মুফতি আব্দুল ওদুদ, মুজিবুল হক মুজিব, ইমদাদুন খানম, জেসিকা চৌধুরী, রিপা আক্তার, শাহ লাভলী রহমান, জামিলা খানম, সাগর চৌধুরী মোহন, ময়না মিয়া, মকবুল হোসেন, নিজাম উদ্দিন, আব্দুস সাত্তার, নুরুল হক, মোহাম্মদ রুনু, সৈয়দ গোলাব মিয়া, মৌলানা হেলাল আহমদ, জিলু খান, আবুল হোসেন, একলিম মিয়া, নাজমুল হোসেন, জুবেল আহমদ বেলাল, শরীফ আলম, মো. গিয়াস উদ্দিন সোহাগ, সেলিম আহমেদ, রুমেল খান, মাসুম বিল্লাহ ও আব্দুল হক প্রমুখ।

সমাবেশ শেষে বক্তারা বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও

যুক্তরাজ্যে ২০১২ সালের আগের ‘ডিসক্রিশনারি লিভ’ ধারীদের স্থায়ী আবাসন প্রাপ্তিতে বড় বাধা অপরাধের রেকর্ড

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে ২০১২ সালের আগের ‘ডিসক্রিশনারি লিভ’ ধারীদের স্থায়ী আবাসন প্রাপ্তিতে বড় বাধা অপরাধের রেকর্ড

ব্রিটেনে ২০১২ সালের আগে ডিসক্রিশনারি লিভ (ডিএল) পাওয়া অভিবাসীদের মধ্যে যারা এখনো স্থায়ী বসবাসের অনুমতি বা ‘সেটেলমেন্ট’ অ...

২০২৬-০৬-০৮ ১৩:৫৫

সময়মতো আবেদন না করায় প্রাপ্য ভাতা হারাচ্ছে হাজারো ব্রিটিশ পরিবার

যুক্তরাজ্যের খবর

সময়মতো আবেদন না করায় প্রাপ্য ভাতা হারাচ্ছে হাজারো ব্রিটিশ পরিবার

যুক্তরাজ্যে নতুন সন্তান জন্ম নেওয়ার পর পরিবারগুলোকে যত দ্রুত সম্ভব চাইল্ড বেনিফিটের (Child Benefit) জন্য আবেদন করার আহ্ব...

২০২৬-০৬-০৭ ১৬:৩০

যুক্তরাজ্যে কর্মী নিয়োগের নতুন স্পন্সরশিপ গাইডলাইন প্রকাশ: জটিলতায় নিয়োগদাতারা

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে কর্মী নিয়োগের নতুন স্পন্সরশিপ গাইডলাইন প্রকাশ: জটিলতায় নিয়োগদাতারা

যুক্তরাজ্যের হোম অফিস লাইসেন্সধারী স্পন্সর প্রতিষ্ঠানগুলোর জন্য স্পন্সরশিপ গাইডলাইনের নতুন হালনাগাদ প্রকাশ করেছে। ২০ bla...

২০২৬-০৬-০৭ ১৬:২৫

টিকটকের এক ডাকে ক্ল্যাফামে  শত শত তরুণ, আতঙ্কে স্থানীয়রা

যুক্তরাজ্যের খবর

টিকটকের এক ডাকে ক্ল্যাফামে শত শত তরুণ, আতঙ্কে স্থানীয়রা

যুক্তরাজ্যের লন্ডনের অন্যতম অভিজাত এলাকা ক্ল্যাফাম এখন টিকটক ও সোশ্যাল মিডিয়া গ্যাং-এর প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।

২০২৬-০৬-০৭ ১৬:১৬

যুক্তরাজ্যে জিরো আওয়ার্স চুক্তিতে বড় পরিবর্তন: লাখো কর্মীর জন্য ন্যূনতম কর্মঘণ্টার নিশ্চয়তা দিচ্ছে সরকার

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে জিরো আওয়ার্স চুক্তিতে বড় পরিবর্তন: লাখো কর্মীর জন্য ন্যূনতম কর্মঘণ্টার নিশ্চয়তা দিচ্ছে সরকার

যুক্তরাজ্যে জিরো আওয়ার্স বা শূন্য ঘণ্টার চুক্তিতে কর্মরত ১০ লাখেরও বেশি মানুষের জন্য এক যুগান্তকারী পরিবর্তনের পরিকল্পন...

২০২৬-০৬-০৬ ১৪:৩২

ইংল্যান্ডে স্টুডেন্ট লোন ব্যবস্থা নিয়ে তীব্র বিতর্ক: তদন্তে সংসদীয় কমিটি

যুক্তরাজ্যের খবর

ইংল্যান্ডে স্টুডেন্ট লোন ব্যবস্থা নিয়ে তীব্র বিতর্ক: তদন্তে সংসদীয় কমিটি

ইংল্যান্ডের স্টুডেন্ট লোন (শিক্ষার্থী ঋণ) ব্যবস্থা নিয়ে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যে দেশটির সংসদীয় ট্রেজা...

২০২৬-০৬-০৬ ১৪:২৬