রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার, ৪৫ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার, ৪৫ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় মোট ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৫ জন নেতা-কর্মী রয়েছেন।

রোববার ডিএমপির পাঠানো এক খুদে বার্তায় গ্রেপ্তারের এ তথ্য জানানো হয়। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় প্রকাশ করেনি সংস্থাটি।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, পেট্রলবোমা ও ককটেল হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত থেকে বাস, ট্রেন, বিদ্যুৎ উপকেন্দ্র, ব্যাংক, থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

এসব ঘটনায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতা প্রতিরোধে শনিবার ঢাকা, গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

আরও

সন্তানের কণ্ঠে কান্না, পুলিশের পরিচয়ে ফোন—আতঙ্ককে পুঁজি করে প্রতারণার নতুন ফাঁদ

অপরাধ

সন্তানের কণ্ঠে কান্না, পুলিশের পরিচয়ে ফোন—আতঙ্ককে পুঁজি করে প্রতারণার নতুন ফাঁদ

মুঠোফোনে অপরিচিত নম্বর। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে বলা হলো, ‘আপনার ছেলেকে মাদকসহ আটক করা হয়েছে। এখনই টাকা পাঠান, না হলে মাদক...

২০২৬-১১-১৬ ১২:১৯

কিশোর গ্যাং: কৈশোরের কাঁধে অপরাধের বোঝা, নেপথ্যে কারা?

অপরাধ

কিশোর গ্যাং: কৈশোরের কাঁধে অপরাধের বোঝা, নেপথ্যে কারা?

এক হাতে স্কুলব্যাগ, অন্য হাতে চাপাতি—চিত্রটি কোনো সিনেমার নয়, বাংলাদেশের কোনো কোনো পাড়া-মহল্লার বাস্তবতা। যে বয়সে মাঠে থ...

২০২৬-১১-১৫ ১৮:৩২

আসামি ছিনতাই থেকে প্রকাশ্যে হামলা, কতটা নিরাপদ পুলিশ

অপরাধ

আসামি ছিনতাই থেকে প্রকাশ্যে হামলা, কতটা নিরাপদ পুলিশ

হাতকড়া পরানো আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে সংঘবদ্ধ জনতা। গ্রেফতার অভিযানে দলবদ্ধ হয়ে হামলা চালানো হচ্ছে পুলিশ স...

২০২৬-১১-০৯ ১২:১৩