শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে, ১৬৫ জন। ওয়ারী বিভাগ থেকে ৭৮ জন, তেজগাঁওয়ে ৬৪, লালবাগে ৫৭, মতিঝিলে ৫২, গুলশানে ৫০, উত্তরা থেকে ৪২ এবং রমনা বিভাগ থেকে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে চারজনকে।
অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসামগ্রী উদ্ধারের পাশাপাশি ২ হাজার ৫৪টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। পাওয়া গেছে ছয়টি মুঠোফোন। একটি অবিস্ফোরিত ককটেলের পাশাপাশি বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষও উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে চালানো এই অভিযানে বিপুলসংখ্যক গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধারের বিষয়টি সামনে এসেছে।