সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

প্রতিবাদের মুখে ভাড়া কমালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স; ১০০ পাউন্ড সাশ্রয় পাবেন প্রবাসীরা

প্রতিবাদের মুখে ভাড়া কমালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স; ১০০ পাউন্ড সাশ্রয় পাবেন প্রবাসীরা

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে অস্বাভাবিক হারে বৃদ্ধি করা টিকিটের দাম শেষ পর্যন্ত কমাতে বাধ্য হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ট্রাভেল এজেন্টদের সংগঠন ‘ইউকে বাটা’র তীব্র প্রতিবাদ এবং দাবির মুখে বিলেত-বাংলাদেশ রুটে ওয়ান-ওয়ে টিকিটে প্রায় ১০০ পাউন্ড ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

​আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে অস্বাভাবিক হারে বৃদ্ধি করা টিকিটের দাম শেষ পর্যন্ত কমাতে বাধ্য হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ট্রাভেল এজেন্টদের সংগঠন ‘ইউকে বাটা’র তীব্র প্রতিবাদ এবং দাবির মুখে বিলেত-বাংলাদেশ রুটে ওয়ান-ওয়ে টিকিটে প্রায় ১০০ পাউন্ড ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

​সম্প্রতি বিশ্বব্যাপী জেট ফুয়েলের দাম বাড়ার প্রেক্ষাপটে বিভিন্ন এয়ারলাইন্স তাদের ভাড়া কিছুটা বাড়ালেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষেত্রে তা ছিল আকাশচুম্বী। যেখানে অন্যান্য বিদেশি এয়ারলাইন্সগুলো ৩০ থেকে ৪০ পাউন্ড ভাড়া বাড়িয়েছিল, সেখানে বিমান প্রতিটি ওয়ান-ওয়ে ফ্লাইটে ২১০ পাউন্ড পর্যন্ত ভাড়া বাড়িয়ে দেয়। জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের এমন সিদ্ধান্তে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

​ভাড়া কমানোর এই প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালন করেছে ট্রাভেল এজেন্টদের সংগঠন ইউকে বাটা। সংগঠনটির সেক্রেটারি এবং ইমরান ট্রাভেলসের স্বত্বাধিকারী আশিকুর রহমান জানান, গত ১ মে থেকে কার্যকর হওয়া এই বর্ধিত ভাড়ার বিষয়ে তারা বিমানের কান্ট্রি ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক করেন। অন্যান্য এয়ারলাইন্সের সাথে সামঞ্জস্য রেখে ভাড়া নির্ধারণের জন্য তাদের পক্ষ থেকে লিখিত প্রতিবাদও জানানো হয়।

 বর্ধিত এই টাকা প্রথমে 'ফুয়েল ট্যাক্স' হিসেবে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ট্রাভেল এজেন্টরা এর বিরোধিতা করেন, কারণ ট্যাক্স হিসেবে নিলে আগে টিকিট কেটে রাখা যাত্রীদের কাছ থেকেও অতিরিক্ত টাকা আদায়ের ঝুঁকি তৈরি হতো। পরবর্তীতে এটি মূল ভাড়ার (ফেয়ার) সাথে সমন্বয় করার দাবি জানানো হয়, যাতে আগে টিকিট ইস্যু করা যাত্রীরা বাড়তি খরচের হাত থেকে রক্ষা পান।

​বর্তমানে ভাড়া কমানোর পর লন্ডন থেকে সিলেট বা ঢাকা রুটে বিমানের গড় ভাড়া দাঁড়িয়েছে ৮৫০ পাউন্ড, যা ভাড়া বাড়ার আগে ৭৫০ পাউন্ড ছিল। যদিও পুরোপুরি আগের অবস্থায় ফেরেনি, তবুও ১০০ পাউন্ড কমায় প্রবাসীদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ভাড়া সহনীয় পর্যায়ে না থাকলে প্রবাসীদের মধ্যে বিমানে যাতায়াতের প্রবণতা কমে যেতে পারে, তাই ভবিষ্যতে ভাড়া নির্ধারণে আরও সংবেদনশীল হওয়া জরুরি।

আরও

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সন্ত্রাসবিরোধী আইন, যুক্তরাজ্যে বৈষম্যের অভিযোগ

যুক্তরাজ্যের খবর

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সন্ত্রাসবিরোধী আইন, যুক্তরাজ্যে বৈষম্যের অভিযোগ

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মুসলিমদের...

২০২৬-০৮-২৩ ১৯:১৫

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৭ জনের

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৭ জনের

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তাসহ ৭ জন। স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) ভোররাত তিনটার দিকে...

২০২৬-০৮-২৩ ০৯:০৩

ব্রিটেনে নিষিদ্ধ হওয়ার পথে অবৈধ ইসরায়েলি বসতির পণ্য

যুক্তরাজ্যের খবর

ব্রিটেনে নিষিদ্ধ হওয়ার পথে অবৈধ ইসরায়েলি বসতির পণ্য

দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন। প্রধানমন্ত্রী অ্য...

২০২৬-০৮-১৩ ১৭:৪৮

প্রেমের ফাঁদে ২৫ হাজার পাউন্ডের গাড়ি, বিপাকে ব্রিটিশ-বাংলাদেশি তরুণী

যুক্তরাজ্যের খবর

প্রেমের ফাঁদে ২৫ হাজার পাউন্ডের গাড়ি, বিপাকে ব্রিটিশ-বাংলাদেশি তরুণী

প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক ব্রিটিশ-বাংলাদেশি তরুণীর কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং তার নামে গাড়ি ফাইন্যান্স করিয়ে নেওয়ার...

২০২৬-০৮-১০ ১২:৫৪

হরমুজ সংকট দীর্ঘ হলে মন্দায় ডুবতে পারে ব্রিটিশ অর্থনীতি

যুক্তরাজ্যের খবর

হরমুজ সংকট দীর্ঘ হলে মন্দায় ডুবতে পারে ব্রিটিশ অর্থনীতি

হরমুজ প্রণালি দীর্ঘদিন বন্ধ থাকলে আগামী বছর মন্দার মুখে পড়তে পারে যুক্তরাজ্য। সোমবার প্রকাশিত ব্রিটিশ সংবাদপত্র দ্য গার...

২০২৬-০৮-০৩ ১৫:৪২

লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে মিট দ‍্যা প্রেস

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে মিট দ‍্যা প্রেস

যুক্তরাজ্যের পূর্বলন্ডনে ঐতিহ‍্যবাহী ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী অনুষ্ঠ...

২০২৬-০৮-০১ ১১:২৫