বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রবাসীর রক্ত পানি করা টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে পালালেন স্ত্রী

প্রবাসীর রক্ত পানি করা টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে পালালেন স্ত্রী

বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি খেটে উপার্জিত অর্থ জমিয়েছিলেন সোনালী ভবিষ্যতের আশায়। কিন্তু সেই স্বপ্ন এখন ধূলিসাৎ। রাজবাড়ী জেলার সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মাসুদ রানার স্ত্রী রহিমা আক্তার রিতা ঘরে রাখা প্রায় চার লাখ টাকা নিয়ে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী প্রবাসী মাসুদ রানা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী মাসুদ রানা জানান, জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। গত এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়া গ্রামের মৃত কামাল হোসেনের মেয়ে রহিমা আক্তার রিতার সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে বিয়েতে রূপ নেয়। বিয়ের পর রিতাকে নিজের কাছে সৌদি আরবে নিয়ে যান মাসুদ।

মাসুদ রানা জানান, গত ১৮ জানুয়ারি কর্মস্থল থেকে বাসায় ফিরে তিনি দেখেন তার স্ত্রী রিতা সেখানে নেই। ঘরের আসবাবপত্র এলোমেলো এবং ড্রয়ারে গচ্ছিত রাখা প্রায় ৪ লাখ টাকা উধাও। পরবর্তীতে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, নোয়াখালীর আরমান নামে এক দালালের সঙ্গে রিতা পালিয়ে গেছেন।

প্রবাসীর দাবি, তার স্ত্রীর এই পলায়নের নেপথ্যে শাশুড়ি ও বড় ভাইয়ের স্ত্রীদের যোগসাজশ রয়েছে। তিনি বলেন, ‘আমার ধারণা, পালিয়ে যাওয়ার বিষয়টি তার মা ও ভাবীরা আগে থেকেই জানতেন। তারা আমাকে কোনও তথ্য দিয়ে সহযোগিতা করছেন না, বরং বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।’

অনুসন্ধানে জানা গেছে, এটিই রিতার প্রথম পালানোর ঘটনা নয়। বিয়ের চার মাস আগেও তিনি একবার বাড়ি থেকে পালিয়েছিলেন, পরে স্বজনরা তাকে খুঁজে বাড়িতে ফিরিয়ে আনে। স্থানীয় প্রতিবেশীদের সূত্রে আরও জানা গেছে, রিতার আগের সংসারে দুটি সন্তান রয়েছে। সেই সংসার ত্যাগ করেই তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। এলাকায় তার নামে নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ডের গুঞ্জন রয়েছে।

বর্তমানে সৌদি আরবে অবস্থানরত মাসুদ রানা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি আক্ষেপ করে বলেন, ‘বিদেশের মাটিতে রক্ত পানি করে টাকা কামিয়েছি। আজ সব হারিয়ে আমি নিঃস্ব। আমার স্ত্রী কোথায়, কী অবস্থায় আছে তাও জানি না।’

এ বিষয়ে অভিযুক্ত রিতার মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয় থানা-পুলিশ জানিয়েছে, প্রবাসীর অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

সারা দেশ

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় জুনায়েদ হোসেন নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ...

২০২৬-০৯-১৬ ২২:২৭

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

সারা দেশ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

কর্মব্যস্ততার একঘেয়েমি ভুলে আনন্দ, উচ্ছ্বাস ও সৌহার্দ্যের আবহে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) স্থায়ী...

২০২৬-০৯-১৬ ১৯:০৯

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

সারা দেশ

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে এইচবিএল। দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতের সঙ্গে পাঁচ দশকের অ...

২০২৬-০৯-১৬ ১৮:৫২

পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

সারা দেশ

লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা—প্রশাসনের জরুরি নজরদারি দাবি পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় মুদি দোকান, ক্রোকারিজের দোকানসহ বিভিন্ন ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে অবাধে...

২০২৬-০৯-১৬ ১৮:৪২

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

সারা দেশ

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাল্লারপার হাজীবাড়ী নিবাসী ও বর্তমানে ভানুগাছ চৌমুহনী এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম ফরিদ...

২০২৬-০৯-১৬ ১৮:৪০

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

সারা দেশ

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন অ্যাড. মো. আসাদুজ্জামান খান...

২০২৬-০৯-১৬ ১৮:৩৬