মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

পণ্য পৌঁছে দিতে ওয়ালটন ও কার্টআপ চুক্তি

পণ্য পৌঁছে দিতে ওয়ালটন ও কার্টআপ চুক্তি

ক্রেতাদের কাছে ওয়ালটনের বিশ্বমানের ইলেকট্রনিক পণ্য সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ একজোট হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানী ঢাকায় ওয়ালটনের কর্পোরেট অফিসে এ চুক্তি সই হয়।

চুক্তির আওতায় এখন থেকে ইলেকট্রনিক্স পণ্যের গ্রাহকরা দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের অত্যাধুনিক প্রযুক্তির রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশনসহ বিভিন্ন ধরনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তি পণ্যসামগ্রী কার্টআপ প্ল্যাটফর্ম থেকে কিনতে পারবেন।

চুক্তিতে ওয়ালটনের পক্ষে সই করেন কর্পোরেট সেলস বিভাগের প্রধান আহমেদ তানভীর। এছাড়া কার্টআপ লিমিটেডের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার (ম্যানেজমেন্ট) ফুয়াদ আরেফিন তম্ময়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের বিজনেস কো-অর্ডিনেটর টু মনিটরিং ডিরেক্টর মনোয়ার হোসেন, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর খোন্দকার শাহরিয়ার মুরশিদ, কার্টআপের ডিরেক্টর (মার্কেটপ্লেস অপারেশন্স কমার্সিয়াল) সাইমুন সানজিদ চৌধুরী, ওয়ালটন কর্পোরেট সেলসের ডেপুটি হেড মুয়িম মুনতাসির সাকিব, হেড অব কমপ্লায়েন্স আহম্মেদ আলী, কার্টআপের হেড অব লাইফস্টাইল আশিক সাহা ও কি অ্যাকাউন্ট ম্যানেজার ইসমাঈল হোসেন, ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর ফারিয়াল আলম এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুমন বল।

ওয়ালটনের কর্পোরেট সেলস বিভাগের প্রধান আহমেদ তানভীর বলেন, কার্টআপের বিশাল গ্রাহক নেটওয়ার্কের মাধ্যমে ওয়ালটনের বিশ্বমানের প্রযুক্তি পণ্য আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবো বলে আমরা আশাবাদী। এই অংশীদারিত্ব ক্রেতাদের অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতাকে আরো সহজ করবে। সর্বোপরি দেশজুড়ে অনলাইন কেনাকাটায় আরো বেশি গ্রাহক অভ্যস্ত হবেন।

কার্টআপের চিফ এক্সিকিউটিভ অফিসার ফুয়াদ আরেফিন তম্ময় বলেন, গ্রাহকদের কাছে সেরা পণ্য পৌঁছে দিয়ে তাদের সন্তুষ্টি অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের জায়ান্ট প্রতিষ্ঠান। পণ্য সেবার মাধ্যমে দেশে বিদেশে ব্যাপক সুনাম কুড়াচ্ছে প্রতিষ্ঠানটি। ওয়ালটন সেরা পণ্য তৈরির আদর্শ প্রতিষ্ঠান। তাই ওয়ালটনের সঙ্গে আমারা চুক্তিবদ্ধ হয়েছি। আমাদের প্রত্যাশা, এই চুক্তির মাধ্যমে দেশের ই-কমার্স খাতের প্রসারে ভূমিকা রাখতে পারব।

আরও

নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের ইন্স্যুরেন্স সুরক্ষায় বিকেএমইএর সঙ্গে গার্ডিয়ানের অংশীদারিত্ব

করপোরেট

নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের ইন্স্যুরেন্স সুরক্ষায় বিকেএমইএর সঙ্গে গার্ডিয়ানের অংশীদারিত্ব

দেশের নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের জন্য ইন্স্যুরেন্স সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বাংলাদেশ নিটওয়্যার ম...

২০২৬-০৮-০৭ ১৭:১২

বাংলাদেশে এলো থাইল্যান্ডের শীর্ষ কফি ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’

করপোরেট

বাংলাদেশে এলো থাইল্যান্ডের শীর্ষ কফি ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’

বাংলাদেশের দ্রুত বিকাশমান কফি ও ক্যাফে সংস্কৃতিতে যুক্ত হলো নতুন আন্তর্জাতিক মাত্রা। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ...

২০২৬-০৮-০৬ ১৮:৪৯

নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের যৌথ উদ্যোগ

করপোরেট

নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের যৌথ উদ্যোগ

দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট ও নির্মাণ প্রতিষ্ঠান...

২০২৬-০৮-০৩ ২০:২৭

গোবিন্দগঞ্জে ২০ অসচ্ছল নারীর হাতে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন

করপোরেট

গোবিন্দগঞ্জে ২০ অসচ্ছল নারীর হাতে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে মানবিক উদ্যোগ ন...

২০২৬-০৮-০১ ২০:১৫

সুজুকি ক্রেতাদের বীমায় মেটলাইফ-র‍্যানকন চুক্তি

করপোরেট

সুজুকি ক্রেতাদের বীমায় মেটলাইফ-র‍্যানকন চুক্তি

সুজুকি মোটরসাইকেল ক্রেতাদের এক বছরের জন্য বিনামূল্যে বীমা সুবিধা দেওয়ার লক্ষ্যে র‍্যানকন মোটর বাইকস লিমিটেড সম্প্রতি মেট...

২০২৬-০৮-০১ ১৮:৪১

খুলনার উপকূলীয় ১২,৫০০ মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে এসওএস চিলড্রেন’স ভিলেজেস ও ইবিএলের যৌথ উদ্যোগ

করপোরেট

খুলনার উপকূলীয় ১২,৫০০ মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে এসওএস চিলড্রেন’স ভিলেজেস ও ইবিএলের যৌথ উদ্যোগ

খুলনার উপকূলীয় এলাকার জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে যৌথ উদ্যোগ নিয়েছে এসওএস চিলড্রেন’স ভিলেজ...

২০২৬-০৮-০১ ১৮:০৫