বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পদ্মায় বাস ডুবি: ৮ জনের দাফন, স্বজনদের আহাজারিতে ভারী কালুখালী

পদ্মায় বাস ডুবি: ৮ জনের দাফন, স্বজনদের আহাজারিতে ভারী কালুখালী

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় কালুখালী উপজেলার ৮ জনের দাফন সম্পন্ন হয়েছে। তবে স্বজনদের বুকফাটা আহাজারি পুরো এলাকা ভারী করে রেখেছে।

রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামে নিহতদের পরিবারের কাছে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। মো. আব্দুল আজিজ বেঁচে ফিরলেও হারিয়েছেন তার ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমীর খাতুন জেসমিন (৩০), ছেলে আব্দুর রহমান অমীত (১১) এবং খালা শাশুড়ি নাসিমা বেগম। যেখানে আগে ঈদের প্রস্তুতি চলছিল, এখন সেখানে নিস্তব্ধতা আর আহাজারি।

নাসিমা বেগমের মরদেহ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ীর মথুয়ারাই গ্রামে পাঠানো হয়ে সেখানে জানাজা শেষে দাফন করা হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, একসাথে এতগুলো লাশ দেখা সত্যিই সহ্য করা কঠিন।

বোয়ালিয়া ইউনিয়নে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে প্রাণ হারান স্বামী মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও স্ত্রী মুক্তা খানম (৩৮)। স্ত্রীর জানাজা শেষে স্বামীর মরদেহ উদ্ধারের খবর পৌঁছালে পরিবার আবারো শোকে ভেঙে পড়ে।

ভবানীপুর গ্রামের ফাইজ শাহনূর (১১) এবং মদাপুর ইউনিয়নের আশরাফুল ইসলাম (২৪) ও কালিকাপুর ইউনিয়নের উজ্জ্বল খানও এই দুর্ঘটনায় প্রাণ হারান। তাদের দাফনও সম্পন্ন হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দীর্ঘ ৬ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র মাধ্যমে বাসটি তোলা হয়।

ঈদের পরবর্তী এই মর্মান্তিক দুর্ঘটনায় কালুখালীজুড়ে এখন শুধু শোক, কান্না এবং বুকফাটা আহাজারির ছায়া নেমে এসেছে।

আরও

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে তীরবর্তী মানুষ

সারা দেশ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে তীরবর্তী মানুষ

উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পা...

২০২৬-০৭-০৮ ২২:১৭

লালমনিরহাটে স্কুলছাত্রীকে দফায় দফায় নিয়ে  ধর্ষণ, থানায় মামলা

সারা দেশ

লালমনিরহাটে স্কুলছাত্রীকে দফায় দফায় নিয়ে ধর্ষণ, থানায় মামলা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধর্ষণের ঘটনা আড়াল করতে নির্যাতিত স্কুলছাত্রীকে(১৫) অপহরনের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হ...

২০২৬-০৭-০৮ ২২:১৬

সরকারি খাসজমি দখলের সংবাদ প্রকাশের জেরে- হামলার পর সাংবাদিক ও বৃদ্ধ বাবা-মায়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

সারা দেশ

সরকারি খাসজমি দখলের সংবাদ প্রকাশের জেরে- হামলার পর সাংবাদিক ও বৃদ্ধ বাবা-মায়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

গাজীপুরে সরকারি খাসজমি ও সংরক্ষিত বনভূমি দখলের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে হামলার শিকার হওয়া দৈনিক...

২০২৬-০৭-০৮ ২২:১৪

অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষিকাকে চড় মারলেন অভিভাবক, ভিডিও ভাইরাল

সারা দেশ

অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষিকাকে চড় মারলেন অভিভাবক, ভিডিও ভাইরাল

চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষে ঢুকে এক নারী প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে...

২০২৬-০৭-০৮ ২২:১০

ঝিনাইদহে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ

সারা দেশ

ঝিনাইদহে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ

ঝিনাইদহে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এঘটনায় ঐ শিক্ষিকা বাদি হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের...

২০২৬-০৭-০৮ ২২:০৮

বান্দরবান জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, পাহাড়ধসে ৫ বসতঘর ক্ষতিগ্রস্ত ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সারা দেশ

বান্দরবান জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, পাহাড়ধসে ৫ বসতঘর ক্ষতিগ্রস্ত ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবানের শহরের কালাঘাটয় পাহাড়ধসে ৫টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (৮ জুলাই) দুপ...

২০২৬-০৭-০৮ ২২:০৩