শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মতিউর রহমান (৬৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বগুড়ার শেরপুর উপজেলায় এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত মতিউর রহমান উপজেলার সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তাঁর ভাতিজি মোমেনা খাতুন স্থানীয় বাসিন্দা বেলাল হোসেনকে ৭৫ হাজার টাকা ধার দেন। বিনিময়ে বেলাল জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘদিন ধরে টাকা বা জমি—কোনোটিই ফেরত দেননি। গত ২১ মার্চ পাওনা টাকা চাইতে গেলে বেলালের বাড়িতে মতিউর রহমানের সঙ্গে কথাকাটাকাটি হয়।

এর জের ধরে ২২ মার্চ বেলা ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন মতিউর রহমানের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাঁকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসা শেষে বাড়িতে নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে গত ২৮ মার্চ আবার হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. শফিকুল ইসলাম বাদী হয়ে বেলাল হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন খোদা বক্স, রুবেল, শাহাদৎ হোসেন, জাফর আলী, মিল্লাত হোসেন, জাহিদ, স্বপন, নুর আলম, মোস্তফা, জাহেদা বেগম ও বেলি বেগম।

তদন্তকারী কর্মকর্তা খোকন জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সামান্য আর্থিক বিরোধ কীভাবে সহিংসতায় রূপ নিতে পারে, এ ঘটনা তারই একটি উদাহরণ বলে মনে করছেন স্থানীয়রা।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪