শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

অসুস্থ রিফাত চৌধুরী, ফিরতে চান অভিনয় ও কবিতায়

অসুস্থ রিফাত চৌধুরী, ফিরতে চান অভিনয় ও কবিতায়

বেশ কিছুদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন অভিনেতা ও কবি রিফাত চৌধুরী। পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও নিদ্রাহীনতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি।

বর্তমানে তার চিকিৎসা চলছে। দ্রুত সুস্থতার জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পরিবার।

দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন রিফাত চৌধুরী। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘৪২০’, ‘ক্যারাম’, ‘মুড়ির টিন’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

বিশেষ করে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। চরিত্রটির মাধ্যমে দর্শকের কাছে আলাদা জনপ্রিয়তা পান এই অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি কবি হিসেবেও দীর্ঘ পথচলা রয়েছে রিফাত চৌধুরীর। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে কবিতার জগতে তার প্রবেশ। এ পর্যন্ত তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

অসুস্থতার মধ্যেও আবার অভিনয়ে ফিরতে এবং কবিতা লিখতে চান রিফাত চৌধুরী। তার চিকিৎসা ও দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, বন্ধু এবং শিল্প-সাহিত্যসংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

আরও

সন্ধ্যায় যাত্রাবাড়ীতে পরপর ৫ ককটেল বিস্ফোরণ

জাতীয়

সন্ধ্যায় যাত্রাবাড়ীতে পরপর ৫ ককটেল বিস্ফোরণ

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি...

২০২৬-০৯-১৯ ২০:৫৬

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে...

২০২৬-০৯-১৯ ১৯:৫৭

প্রধানমন্ত্রীর বাসভবনে ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুৎ

জাতীয়

প্রধানমন্ত্রীর বাসভবনে ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনে আগামী ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হচ্ছে। এরপর পর্যায়ক্রমে সচিব...

২০২৬-০৯-১৯ ১৮:৪০

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

জাতীয়

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, ন্যায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের...

২০২৬-০৯-১৯ ১৮:৩০

ঢাকায় দুই দিনে ট্রাফিক আইনে ৪৪০৭ মামলা, ডাম্পিং ১০১৯ গাড়ি

জাতীয়

ঢাকায় দুই দিনে ট্রাফিক আইনে ৪৪০৭ মামলা, ডাম্পিং ১০১৯ গাড়ি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৪ হাজার ৪০৭টি মামলা করেছে ঢাকা...

২০২৬-০৯-১৯ ১৮:১৯