শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঢাকায় দুই দিনে ট্রাফিক আইনে ৪৪০৭ মামলা, ডাম্পিং ১০১৯ গাড়ি

ঢাকায় দুই দিনে ট্রাফিক আইনে ৪৪০৭ মামলা, ডাম্পিং ১০১৯ গাড়ি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৪ হাজার ৪০৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১২৯টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ২০১টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৩টি বাস, ৩টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ১০৯টি সিএনজি ও ২৮২টি মোটরসাইকেলসহ মোট ৫৫৬টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬০টি বাস, ৪৪টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৭২টি মোটরসাইকেলসহ মোট ৫০৭টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৭৭টি বাস, ৫০টি ট্রাক, ৭৩টি কাভার্ডভ্যান, ১২৭টি সিএনজি ও ৩৫৮টি মোটরসাইকেলসহ মোট ৯৬২টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৬০টি বাস, ৫৬টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ১৪১টি সিএনজি ও ৪৮৫টি মোটরসাইকেলসহ মোট ১ হাজার ১০৫টি মামলা করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ৫১টি বাস, ৯টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ২২৮টি মোটরসাইকেলসহ মোট ৬০১টি মামলা করা হয়েছে।

এ ছাড়া অভিযানকালে মোট ১ হাজার ১৯টি গাড়ি ডাম্পিং এবং ৫৮১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরও

তেজগাঁওয়ে গ্রেপ্তার ১২ জন তিন দিনের রিমান্ডে

জাতীয়

তেজগাঁওয়ে গ্রেপ্তার ১২ জন তিন দিনের রিমান্ডে

রাজধানীর তেজগাঁও কলেজ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে উগ্রবাদী কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্...

২০২৬-০৯-১৯ ১৭:৪০