সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

অবিভক্ত বাংলার কিংবদন্তি শেরে বাংলাকে স্বরণ করলেন প্রধানমন্ত্রী

অবিভক্ত বাংলার কিংবদন্তি শেরে বাংলাকে স্বরণ করলেন প্রধানমন্ত্রী

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও উপমহাদেশের রাজনীতির প্রবাদপ্রতিম পুরুষ শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২৬ এপ্রিল) এক বাণীতে এই শ্রদ্ধা জানান তিনি।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ২৭ এপ্রিল ২০২৬, শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী। অবিভক্ত বাংলার রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ যে কজন ক্ষণজন্মা নেতা পেয়েছেন, তাঁদের অন্যতম শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক। এই মহান নেতার মৃত্যুবার্ষিকীতে আমি তাঁকে বিনম্রচিত্তে স্মরণ করছি। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপনের মাধ্যমে শেরে বাংলা এ কে ফজলুল হক এই উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। তাঁর ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' নিয়ে এখনো বাংলার রাজনৈতিক ইতিহাসবিদদের মধ্যে ইতিবাচক আলোচনা বিদ্যমান। তাঁর বিচক্ষণ এবং বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব এই উপমহাদেশের রাজনীতিতে স্থায়ী প্রভাব বিস্তার করতে সক্ষম হয়।

এ কে ফজলুল হক ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু। তিনিই প্রথম উপলব্ধি করতে পেরেছিলেন, অবিভক্ত বাংলার রাজনীতি বাংলার কৃষিনির্ভর অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। দূরদর্শিতা এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে তিনি কৃষক সমাজের স্বার্থকে রাজনৈতিক কাঠামোয় নিয়ে আসতে সক্ষম হন।

১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি কৃষক-শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রশাসনকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করার উদ্যোগ গ্রহণ করেন। একই সঙ্গে তিনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার পথ সুগম করেন।

আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতাই ছিলেন তা নয়, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান তথা ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন সকল মানুষের নেতা। তাঁর সংবেদনশীলতা, মমতা এবং রাজনৈতিক আপসহীনতা তাঁকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল।

শেরে বাংলার রাজনৈতিক দর্শন এখনও আমাদের রাজনৈতিক বাস্তবতায় প্রাসঙ্গিক। এই মহান নেতার মৃত্যুবার্ষিকীতে আমি আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

আরও

দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

জাতীয়

দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই...

২০২৬-০৪-২৬ ০৮:৪০

ইরান ফিরে যাওয়ার পর ট্রাম্প বললেন, ‘আমরা ইসলামাবাদ শান্তি আলোচনা বাতিল করলাম’

জাতীয়

ইরান ফিরে যাওয়ার পর ট্রাম্প বললেন, ‘আমরা ইসলামাবাদ শান্তি আলোচনা বাতিল করলাম’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাওয়ার যে পরিকল্পনা ছিল,...

২০২৬-০৪-২৫ ২২:৪৫

উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়

উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা এবং সৃজনশীল ব্যক্তিদের প্রতিভার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে...

২০২৬-০৪-২৫ ২২:৪৩

দূরপাল্লার বাসভাড়া তালিকা প্রকাশ করল বিআরটিএ, কোন রুটে কত বাড়ল

জাতীয়

দূরপাল্লার বাসভাড়া তালিকা প্রকাশ করল বিআরটিএ, কোন রুটে কত বাড়ল

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) আন্তজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসযাত্রীদের জন্য নতুন নির্ধারিত ভাড়ার তালিক...

২০২৬-০৪-২৫ ২২:৪২

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস মারা গেছেন

জাতীয়

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস মারা গেছেন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

২০২৬-০৪-২৫ ১৯:১০