সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলা, ২০০ জনের বেশি মানুষ নিহতের শঙ্কা

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলা, ২০০ জনের বেশি মানুষ নিহতের শঙ্কা

নাইজেরিয়ার বোর্নো রাজ্যের সীমান্তবর্তী ইয়োবোর একটি বাজারে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী। এতে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে।

গতকাল শনিবার (১১ এপ্রিল) রাতে জিল্লি নামে ওই গ্রাম্য বাজারে এ বিমান হামলার ঘটনা ঘটে। এতে প্রায় দুইশ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও এক কাউন্সিলর।

নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, তারা জঙ্গিগোষ্ঠী বোকো হারামের যোদ্ধাদের টার্গেট করেছে। তবে বাজারে হামলার বিষয়টি বিমানবাহিনী উল্লেখ করেনি।

যেখানে বিমান হামলার ঘটনা ঘটেছে সেখানে মিলিশিয়াদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এতে সেখানে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই অঞ্চলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বোর্নোর সীমান্তবর্তী ইয়োবোর গেইদাম বিভাগের ফুচিমেরাম প্রধান ও কাউন্সিলর লাওয়ান জান্না নুর বলেছেন, আহতদের ইয়োবো ও বোর্নোতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, “জিল্লি বাজারে একটি খুবই বিপর্যয়কর একটি ঘটনা। বাজারে বিমান হামলায় ২০০ জনের বেশি মানুষ তাদের প্রাণ হারিয়েছেন।”

সেখানকার তিনজন বাসিন্দা ও একটি এনজিও জানিয়েছে, নিহতের সংখ্যা ২০০ জনের বেশি হবে।

আহমেদ আলি নামে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি এ হামলায় আহত হয়েছেন। তিনি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, “আমি খুবই ভীত হয়ে পড়ি এবং দৌড়ে পালানোর চেষ্টা করি। কিন্তু আমার এক বন্ধু আমাকে টেনে ধরে এবং আমরা মাটিতে শুয়ে পড়ি।”

আরও

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১২ ২১:১৬

দিনাজপুর টেক্সটাইল মিল ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী

সারা দেশ

দিনাজপুর টেক্সটাইল মিল ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী

দীর্ঘদিনের নিস্তব্ধতা ভেঙে আবারও প্রাণ ফিরে পেতে যাচ্ছে দিনাজপুর টেক্সটাইল মিল। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্...

২০২৬-০৪-১২ ২১:১২

নড়াইলে নাগরিক সনদের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

সারা দেশ

নড়াইলে নাগরিক সনদের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের একটি গ্রামে নাগরিক সনদ দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের...

২০২৬-০৪-১২ ১৮:০৬

ফেনীর যুবদল নেতা শহীদ হারুনের পরিবারকে  ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী

সারা দেশ

ফেনীর যুবদল নেতা শহীদ হারুনের পরিবারকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী

ফেনীর জাতীয়তাবাদী যুবদল নেতা শহীদ মো. হারুনুর রশিদের পরিবারের জন্য নতুন ঘর উপহার দিলেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপ...

২০২৬-০৪-১২ ১৭:৩৫

নড়াইলে ফুটবল খেলার নামে চলে অনুমতিবিহীন 'র‌্যাফেল ড্র'

সারা দেশ

নড়াইলে ফুটবল খেলার নামে চলে অনুমতিবিহীন 'র‌্যাফেল ড্র'

নড়াইলে প্রশাসনের অনুমতি ছাড়াই ফুটবল টুর্নামেন্টের নামে র‌্যাফেল ড্র হয়েছে। উপজেলার শেখহাটি বাজারের পাশে শেখহাটি তপনভাগ য...

২০২৬-০৪-১২ ১৭:৩৩