মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মঙ্গলবার ইরানে সবকিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে: ট্রাম্প

মঙ্গলবার ইরানে সবকিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে।

নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

ট্রাম্প বলেছেন, মঙ্গলবার হবে ইরানের জন্য ‘বিদ্যুৎ কেন্দ্র ও সেতুর দিন’। সবকিছু একসাথে ধ্বংস করা হবে, এর আগে এরকম কখনো হয়নি।

এখনই (হরমুজ) প্রণালী খুলে দাও, না হলে জাহান্নামে পড়তে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করো। 
এ সময় তিনি ইরানিদের পাগলা বেজন্মা বলেও গালাগাল করেন।

এর আগে অপর এক পোস্টে ইরানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে জানান ট্রাম্প।


গত শুক্রবার মার্কিন যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছিল। বিমানে থাকা দুইজনের মধ্যে একজনকে সেই দিনই উদ্ধার করা হয়।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, আমরা অপর পাইলটকে উদ্ধার করেছি। কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তা বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন।

তিনি আহত হয়েছেন, তবে সুস্থ হয়ে উঠবেন।
তিনি উদ্ধার অভিযানের বিস্তারিত বর্ণনা দিয়ে জানান, ইরানি সেনারা বিপুলসংখ্যক সদস্য নিয়ে তাকে খুঁজছিল এবং প্রায় ধরে ফেলার পর্যায়ে পৌঁছেছিল।

ট্রাম্প আরও বলেন, মানব ও প্রযুক্তিগত ঝুঁকি অত্যন্ত বেশি থাকায় সাধারণত এমন বিপজ্জনক অভিযান চালানো হয় না। এটি বিরল ঘটনা। প্রথম দফার পর দ্বিতীয় দফায় অভিযান চালানো হয় এবং দিনের আলোতেই পাইলটকে উদ্ধার করা হয়, যা অস্বাভাবিকভাবে সাহসী পদক্ষেপ ছিল।

উদ্ধারকারী দলকে প্রায় সাত ঘণ্টা ইরানের আকাশসীমায় অবস্থান করতে হয়েছিল।

আরও

ইরানি হামলার আশঙ্কায় ‘কিং ফাহাদ’ সেতু বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক

ইরানি হামলার আশঙ্কায় ‘কিং ফাহাদ’ সেতু বন্ধ ঘোষণা

ইরানি হামলার সম্ভাবনার কারণে সৌদি আরব ও বাহরাইন সংযোগকারী ২৫ কিলোমিটার দীর্ঘ ‘কিং ফাহাদ কজওয়ে’ অনির্দিষ্টকালের জন্য বন্...

২০২৬-০৪-০৭ ১২:৫৮

ট্রাম্পের পরিকল্পনা: হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি বসাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

ট্রাম্পের পরিকল্পনা: হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি বসাবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানান, ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে। তবে তাদের কাছে এখনও মনস্তাত্ত্বিক হুমকি...

২০২৬-০৪-০৭ ১২:১৮

পারমাণবিক বোমার চেয়েও কার্যকর: হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরান

আন্তর্জাতিক

পারমাণবিক বোমার চেয়েও কার্যকর: হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরান

ইরানের তথাকথিত পারমাণবিক অস্ত্র অর্জনের মূল উদ্দেশ্য হিসেবে বরাবর দুইটি লক্ষ্য ধরা হয়: ইসরায়েলকে হুমকি দেওয়া এবং যুক্তরা...

২০২৬-০৪-০৭ ১১:৫২

ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি গুরুতর আহত, অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন

আন্তর্জাতিক

ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি গুরুতর আহত, অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন

ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং বর্তমানে তার জ্ঞান নেই বলে জানিয়েছে সংবাদমাধ্য...

২০২৬-০৪-০৭ ১১:৩১

সুযোগ থাকলে ইরানের তেল দখল করতাম, কিন্তু জনগণ চায় দেশে ফিরি

আন্তর্জাতিক

সুযোগ থাকলে ইরানের তেল দখল করতাম, কিন্তু জনগণ চায় দেশে ফিরি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সুযোগ থাকলে ইরানের তেল দখল করতাম, কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ চায় না বলে এ ধর...

২০২৬-০৪-০৭ ১০:৩১

ট্রাম্পের হুমকির জবাবে ইরানের তরুণদের মানবশৃঙ্খল গঠনের আহ্বান

আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকির জবাবে ইরানের তরুণদের মানবশৃঙ্খল গঠনের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী পুনরায় চালুর জন্য দেওয়া হুমকির জবাবে ইরান দেশের তরুণদের—বিশেষ করে খে...

২০২৬-০৪-০৭ ১০:২১