বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকির জবাবে ইরানের তরুণদের মানবশৃঙ্খল গঠনের আহ্বান

ট্রাম্পের হুমকির জবাবে ইরানের তরুণদের মানবশৃঙ্খল গঠনের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী পুনরায় চালুর জন্য দেওয়া হুমকির জবাবে ইরান দেশের তরুণদের—বিশেষ করে খেলোয়াড়, শিল্পী ও শিক্ষার্থীদের—বিদ্যুৎকেন্দ্রগুলোর চারপাশে ‘মানবশৃঙ্খল’ গড়ার আহ্বান জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয় মঙ্গলবার (৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টা থেকে দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলোর চারপাশে তরুণদের সমাবেশের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ট্রাম্পের নির্ধারিত সময়সীমা বুধবার ভোর ৩টা ৩০ মিনিটে শেষ হবে। এই মানবশৃঙ্খল গঠন শুরু হচ্ছে সেই সময়সীমা শেষ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা আগে।

ইরানের যুববিষয়ক উপমন্ত্রী আলিরেজা রাহিমি এক ভিডিও বার্তায় জানান, এই উদ্যোগ মূলত তরুণদের প্রস্তাব থেকে এসেছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ শিল্পী এবং বিভিন্ন যুব সংগঠন দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর চারপাশে একটি ‘মানব বলয়’ বা ‘মানবশৃঙ্খল’ তৈরি করার প্রস্তাব দিয়েছিল।”

ইরান সরকার এই কর্মসূচির নাম দিয়েছে— ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইরানের তরুণদের মানবশৃঙ্খল’। রাহিমি আরও বলেন, “সারা দেশের তরুণদের অংশগ্রহণে এই মানবশৃঙ্খল গড়ে উঠবে এবং এটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় তরুণদের অঙ্গীকারের প্রতীক হিসেবে কাজ করবে।”

তথ্যসূত্র: এনডিটিভি

আরও

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগ, জবাবে যা বলল চীন

আন্তর্জাতিক

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগ, জবাবে যা বলল চীন

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, বাংলাদেশ-চীন সহযোগিতা কোনও তৃতীয় পক্ষকে টার্গেট করে...

২০২৬-০৬-২৯ ২০:২৫