বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর

মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের এপ্রিল থেকে মতিঝিল-কমলাপুর অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হবে। এতে দেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কমলাপুরের সঙ্গে সরাসরি যুক্ত হবে মেট্রোরেল নেটওয়ার্ক।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি লাইন-৬)-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরুর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে ট্রায়াল রান শুরু হবে। পরীক্ষামূলক এই কার্যক্রমে খালি ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে চলাচল করবে। নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় এসব পরীক্ষা পরিচালিত হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ২০২৬ সালের জুন পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ সম্প্রসারণ অংশের প্রায় ৭৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই অংশে একটি নতুন স্টেশন, ভায়াডাক্ট ও রেললাইন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে।

কমলাপুর স্টেশনের মূল কাঠামোগত কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, প্রিকাস্ট কাঠামো, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম ও ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ নির্মাণ সম্পন্ন হয়েছে।

এখন চলছে স্টেশনের অভ্যন্তরীণ সাজসজ্জা ও প্রযুক্তিগত স্থাপনার কাজ। দেয়ালে টাইলস বসানো, স্থায়ী কাচ স্থাপন, রঙের কাজের পাশাপাশি শিগগিরই স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম দরজা, সিগন্যালিং ব্যবস্থা এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন শুরু হবে। কর্মকর্তাদের আশা, আগামী দুই মাসের মধ্যেই ট্র্যাক বসানোর কাজও শেষ হবে।

এদিকে উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রয়োজনীয় ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ১০০টির নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬-এর মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়। নতুন করে কমলাপুর পর্যন্ত রুট চালু হলে দেশের সবচেয়ে ব্যস্ত রেলস্টেশনের সঙ্গে রাজধানীর দ্রুতগতির গণপরিবহন ব্যবস্থার সরাসরি সংযোগ তৈরি হবে, যা যাত্রীদের যাতায়াতকে আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন করবে।

আরও

ধানখেতে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, প্রাণ গেল ২ বৃদ্ধের

জাতীয়

ধানখেতে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, প্রাণ গেল ২ বৃদ্ধের

ময়মনসিংহের ভালুকায় ধানখেতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ট...

২০২৬-০৯-৩০ ১৬:০৯

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

জাতীয়

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভ...

২০২৬-০৯-৩০ ১৫:৪৪

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের গাড়িতে দুর্বৃত্তদের আগুন

জাতীয়

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের গাড়িতে দুর্বৃত্তদের আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ঘিরে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পু...

২০২৬-০৯-৩০ ১৪:৪৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০২৬-০৯-৩০ ১৪:৩৪

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

জাতীয়

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জ...

২০২৬-০৯-৩০ ১৪:২০