বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কৃষ্ণচূড়া-সোনালুর লাল-হলুদের রঙে সেজেছে সিইউএফএল সড়ক

কৃষ্ণচূড়া-সোনালুর লাল-হলুদের রঙে সেজেছে সিইউএফএল সড়ক

লাল-হলুদ কৃষ্ণচূড়া ও সোনালুর রঙিন আবরণে নতুন রূপে সেজেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সিইউএফএল–রাঙ্গাদিয়া সড়ক। প্রকৃতির এই মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতিদিন সেখানে ভিড় করছেন পথচারী, ভ্রমণপিপাসু ও ছবি প্রেমীরা। বিশেষ করে বিকেলের পর থেকেই সড়কজুড়ে তৈরি হচ্ছে উৎসবমুখর পরিবেশ। লাল টুকটুকে কৃষ্ণচূড়া আর ঝলমলে সোনালুর সৌন্দর্যে থমকে দাঁড়াচ্ছেন অনেকে। কেউ তুলছেন সেলফি, কেউবা প্রকৃতির রঙে হারিয়ে কাটাচ্ছেন ব্যস্ত সময়। সন্ধ্যা নামলেই এটি যেন পরিণত হয় এক ‘সেলফি সড়কে’।

শুক্রবার (১৫ মে) উপজেলার সিইউএফএল সড়ক ঘুরে দেখা যায়, উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত রাষ্ট্রীয় সারকারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সড়কের প্রায় পৌনে এক কিলোমিটারজুড়ে একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছের লাল ফুলে মুগ্ধ ছোট-বড় সবাই। রোদের আলো পড়লেই জ্বলজ্বল করে ওঠে কৃষ্ণচূড়ার ফুলগুলো। দূর থেকে দেখলে মনে হয়, যেন গাছে আগুন লেগেছে।

বিকেল গড়াতেই দূর-দূরান্ত থেকে ভিড় করতে থাকেন প্রকৃতিপ্রেমীরা। কেউ পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে আসেন, আবার কেউ চলার পথে গাড়ি থামিয়ে উপভোগ করেন এই সৌন্দর্য। সন্ধ্যা হলেই মাইক্রোবাস, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় করে নানা বয়সি মানুষ সেখানে ছুটে আসেন। লাল কৃষ্ণচূড়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্মৃতি ধরে রাখতে তুলছেন ছবি ও সেলফি।

বাঙালির কবিতা, সাহিত্য, গান ও নানা উপমায় কৃষ্ণচূড়া ফুলের উপস্থিতি দীর্ঘদিনের। শোভাবর্ধনকারী এই বৃক্ষটি এখনও গ্রামবাংলার পাশাপাশি বিভিন্ন জনপদের সড়কের পাশে টিকে আছে আপন মহিমায়।

জানা যায়, কৃষ্ণচূড়ার আদিনিবাস পূর্ব আফ্রিকার মাদাগাস্কার। বিদেশি এই ফুল সময়ের পরিক্রমায় বাঙালির সংস্কৃতি ও আবেগের অংশ হয়ে উঠেছে। অনেকে মনে করেন, রাধা ও কৃষ্ণের নামের সঙ্গে মিল রেখেই এর নাম হয়েছে ‘কৃষ্ণচূড়া’। এর সবচেয়ে বড় আকর্ষণ মোহনীয় রক্তিম আভা। সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা লাল ফুল এতটাই দৃষ্টিনন্দন যে, পথচারীরাও থমকে দাঁড়াতে বাধ্য হন।

প্রকৃতিকে রক্তিমতায় মাতিয়ে রাখা এই বৃক্ষের উচ্চতা সাধারণত খুব বেশি হয় না। তবে শাখা-প্রশাখা বিস্তৃত থাকে বড় এলাকা জুড়ে। গ্রীষ্মজুড়ে প্রকৃতিকে রাঙিয়ে রাখলেও বছরের অন্য সময়গুলোতে গাছটি অনেকটাই নিভৃত থাকে। এপ্রিল মাসে গ্রীষ্মের শুরুতেই সবুজের বুক চিরে ফুটে ওঠে লাল কৃষ্ণচূড়া। তখন প্রকৃতির সৌন্দর্যে যোগ হয় নতুন মাত্রা।

জান্নাতুল মিশু নামের এক শিক্ষার্থী বলেন, বেশ কয়েক সপ্তাহ ধরে সিইউএফএল সড়কের কৃষ্ণচূড়ার সৌন্দর্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। প্রতিবছর এ সময় এখানে ঘুরতে আসি। নিজের চোখে ফুলের সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে। জায়গাটি সত্যিই অনেক সুন্দর।

জাহিদ হৃদয় নামের এক গণমাধ্যমকর্মী বলেন, সন্ধ্যার সময় এই সড়কের পরিবেশ অসাধারণ লাগে। কর্ণফুলী নদীর তীরে কৃষ্ণচূড়া ও সোনালুর ফুল মনকে প্রফুল্ল করে তোলে। সুযোগ পেলেই আমরা এখানে ঘুরতে আসি।

চট্টগ্রাম নগরী থেকে আসা দর্শনার্থী পাবেল শাহরিয়ার বলেন, লোকমুখে শুনে এখানে কৃষ্ণচূড়া দেখতে এসেছি। শহরেও এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। হালকা বাতাসে ফুলগুলো দুলছে, যা পরিবেশকে আরও মোহনীয় করে তুলেছে।

চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) কর্তৃপক্ষ জানায়, এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সড়ক। মানুষের যাতায়াত ও শ্রমিকদের জন্য মনোরম পরিবেশ তৈরি করতেই গাছগুলো রোপণ করা হয়েছে। গাছগুলোর রক্ষণাবেক্ষণে নিরাপত্তারক্ষীরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে কিছু গাছ মারা গেলেও আগামী বর্ষায় নতুন করে গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।

আরও

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

সারা দেশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্...

২০২৬-০৯-২৯ ২২:১২

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

সারা দেশ

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত...

২০২৬-০৯-২৯ ২২:০৮

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল...

২০২৬-০৯-২৯ ২১:০৬

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬