সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় কাবিননামায় মোহরানার পরিবর্তন করায় কাজী গ্রেফতার

গাইবান্ধায় কাবিননামায় মোহরানার পরিবর্তন করায় কাজী গ্রেফতার

গাইবান্ধায় ১০ লাখ টাকা মোহরানার পরিবর্তন করে ১লাখ ১০ হাজার টাকা করার অভিযোগের মামলায় গফফার নামের এক কাজীকে (বিবাহ রেজিস্টার) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) সকালের দিকে পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত কাজী আব্দুল গোফফার পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কাজী (বিবাহ রেজিস্টার) বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) আব্দুল গোফফার কাজী ও স্বামী শরিফ আল কামালের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমড়পুর গ্রামের সোলাইমান সরকারের মেয়ে ভুক্তভোগী রিক্তা আক্তার শিখা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছর ১ এপ্রিল সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের নশরথপুর গ্রামের আব্দুল হামিদ খন্দকারের ছেলে শরিফ আর কামালের সাথে ১০ লাখ টাকা মোহরানা ধার্যে মুসলিম শরীয়ত মোতাবেক রিক্তা আক্তার শিখার রেজিস্টারকৃত বিবাহ হয়। বিবাহের কয়েকদিন পর কাবিননামা আনতে গেলে তিনি নানা টালবাহানা করতে থাকেন। গত ৩ মে ওই কাজীকে তার অফিসে না পেয়ে অভিযুক্তদের বাড়িতে যান রিক্তা আক্তার শিখা। এ সময় কাবিননামা দ্বিতীয় অস্বীকার করেন তিনি। পরে ১ লাখ ১০ হাজার টাকার একখানি ভুয়া কাবিননামা তার হাতে ধরিয়ে দেয়।

ভুক্তভোগী এটাকে ভুয়া কাবিননামা হিসেবে দাবি করেন। এ সময় কাজী তাকে বিভিন্ন ভয়ভীতি হুমকি প্রদান করে তাকে তাড়িয়ে দেন। অভিযোগ আরো বলা হয়, আব্দুল গোফফার কাজী মোটা অংকের টাকা ঘুষের খেয়ে কাবিননামায় ১০ লাখের পরিবর্তে ১ লাখ ১০ হাজার টাকা করায় তিনি বিশ্বাস ভঙ্গ করেছে বলে উল্লেখ করা হয়। এ ব্যাপারে ৪ মে সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার শরীফ আল কামাল ও কাজী আব্দুল গোফফারের বিরুদ্ধে মামলা দায়ের করেন পুলিশ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল্লাহ আল মামুন জানায়, কাবিননামায় মোহরানার পরিবর্তন করায় অভিযুক্ত কাজীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। স্বামী ও কাজী বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়।

আরও

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

সারা দেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষ...

২০২৬-০৯-০৬ ২১:৪৫

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭