সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ক্রিকেটের স্বার্থে কোনো আপস নয়: তামিম ইকবাল

ক্রিকেটের স্বার্থে কোনো আপস নয়: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিক সভাপতি হিসেবে মসনদে বসেই দেশের ক্রিকেট সংস্কৃতি আমূল বদলে দেওয়ার এক বড় ঘোষণা দিয়েছেন সাবেক সফল অধিনায়ক তামিম ইকবাল। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ক্রিকেটের উন্নয়ন ও স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস (স্যাক্রিফাইস) করা হবে না। একই সাথে বিগত এক-দেড় বছরে দেশের ক্রিকেটারসহ ক্রিকেট সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সম্মানের জায়গায় যে বড় রকমের ঘাটতি তৈরি হয়েছিল, তা দ্রুত সংস্কার করাকেই নিজের প্রধান কাজ হিসেবে বেছে নিয়েছেন নতুন বিসিবি সভাপতি।

আজ রোববার (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সম্পন্ন হয়। দুই মাস অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পর, এবার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবির ১৭তম (নির্বাচিত হিসেবে ষষ্ঠ) সভাপতি নির্বাচিত হন তামিম।

নির্বাচন পরবর্তী প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেই তামিম ইকবাল ক্রিকেটারদের মর্যাদা ও বৈশ্বিক মঞ্চে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ফিরিয়ে আনার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরেন। তিনি বলেন,

‘ক্রিকেটের ওপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুক রেসপেক্ট করা দরকার—নট অনলি কারেন্ট ক্রিকেটার, অল ক্রিকেটার; এভরি স্টেকহোল্ডার ইন বাংলাদেশ ক্রিকেট রেসপেক্টেড। যেটা লাস্ট হয়তোবা এক-দেড় বছরে এখানে একটু ঘাটতি ছিল, এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে। বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে ওয়ার্ল্ডওয়াইড, এই জিনিসটা আমাদের ঠিকঠাক করতে হবে। এটা আমি একা পারব না, এখানে সংবাদমাধ্যমসহ সবার সাপোর্ট দরকার।’

বিসিবির সভাপতি হওয়াকে নিজের দীর্ঘদিনের লালিত স্বপ্ন উল্লেখ করে তামিম আরও বলেন, ‘আমার স্বপ্ন অনেক বছর ধরেই ছিল, ইভেন মাই প্লেইং টাইমস। ওই সময় আমার কাছে মনে হয়েছে যে, হয়তোবা আমি এই জায়গায় এসে একটা ডিফারেন্স (পরিবর্তন) আনতে পারব। যেটা এখন আমাকে প্রমাণ করতে হবে। এটা একটা ম্যাসিভ রেসপন্সিবিলিটি (বিরাট দায়িত্ব)। যেহেতু টাইম টু টাইম এসব নিয়ে আমি অনেক কথা বলেছি, আমি বলেছি যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই; নাও ইটস টাইম আই আস্ক মাইসেলফ টু ডেলিভার (এখন কাজ করে দেখানোর সময়)।’

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে দারুণ সন্তুষ্টি প্রকাশ করে নতুন সভাপতি জানান, তিনি কোনো প্যানেল তৈরি না করায় সব প্রার্থী সমান সুযোগ পেয়েছেন এবং একটি চমৎকার ও প্রতিযোগিতাপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত ২৫ জন পরিচালকের উদ্দেশ্য মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ব্যক্তি পরিচয় যাই হোক না কেন, সবার একমাত্র লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করা এবং সামনের দিকে এগিয়ে নেওয়া।

এদিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের একমাত্র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। বোর্ডে একাধিক সহ-সভাপতি না রাখার পেছনে নিজের বাস্তবসম্মত ব্যাখ্যা দিয়ে তামিম বলেন, অতীতের অভিজ্ঞতা অনুযায়ী একাধিক সহ-সভাপতি থাকলে নিজেদের মধ্যে ইগো বা অভ্যন্তরীণ লড়াই চলে আসে, যা তিনি চান না। তার এই একক সহ-সভাপতি রাখার প্রস্তাবে বোর্ডের বাকি পরিচালকরাও হাত তুলে একমত পোষণ করেছেন।

সংবাদ সম্মেলনে বিসিবি টিভি চালুর প্রসঙ্গটি সযত্নে এড়িয়ে গিয়ে তামিম বলেন, বিসিবি টিভির আগে তার কাছে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এর মধ্যে তার অন্যতম বড় স্বপ্ন হলো পূর্বাচলের স্টেডিয়াম ও হাই পারফরম্যান্স (এইচপি) সেন্টার। পপুলারস নামের একটি কোম্পানির পূর্ববর্তী ডিজাইন পছন্দ না হওয়ায় তামিম নতুন করে নকশা করার উদ্যোগ নিয়েছেন এবং প্রয়োজনে নিজস্ব অর্থায়নে ও সরকারি সহায়তায় দ্রুত পূর্বাচলের কাজ শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সবশেষে বোর্ডের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তামিম আভাস দেন যে, ক্রিকেটের মঙ্গলের জন্য যদি বোর্ডের গঠনতন্ত্রে কোনো পরিবর্তন আনতে হয়, তবে তারা অবশ্যই তা নিয়ে আলোচনা করবেন। তিনি ও তার পরিচালনা পর্ষদের কোনো সদস্য যেন কোনো রকম বিতর্কের জন্ম না দেন, সে ব্যাপারে শুরুতেই কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন নতুন এই বোর্ড প্রধান।

আরও

প্রথম ঘণ্টাতে মিরাজের দুই উইকেট, ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ

খেলাধুলা

প্রথম ঘণ্টাতে মিরাজের দুই উইকেট, ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ

অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে তৃতীয় দিন শেষ করেছিল। চতুর্থ দিন সকালে তারা বড় ধাক্কা খেল। প্রথম ঘণ্টাতেই তাদের দুই...

২০২৬-০৮-১৬ ০৮:৩৬

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

খেলাধুলা

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহম...

২০২৬-০৮-১৫ ০৯:৫৫

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫